রাজিবপুরে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ ২৪১ বার পড়া হয়েছে
শান্তি,শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুরে উপজেলা আনসার ও ভিডিপি এর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা আনসার ও ভিডিপি এর আয়োজনে ১৬ নভেম্বর বুধবার দুপুর ১২ টায় চর রাজিবপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুর রব এর সভাপতিত্বে এই উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) ইবনুল হক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজিবপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার গোলাম কিবরিয়া প্রধান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং উপস্থাপনা করেন উপজেলা আনসার ও ভিডিপি ইন্সট্রাক্টর আ, স, ম, নাসিরুল হক ।
এ ছাড়াও এসময় ইউনিয়ন দলনেতা/দলনেত্রী, আনসার কমান্ডার এবং আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাগন প্রমুখ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























