ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ থেকে ১৫ গ্রেডে নিয়োগ মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জেট ফুয়েলের দাম বৃদ্ধিতেও টিকিটের ভাড়া বাড়াচ্ছে না কাতার নওগাঁ জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হলেন নওগাঁ সদরের আব্দুল আলিম নরসিংদীতে আগুনে দগ্ধ তরুণের আইসিইউতে মৃত্যু জাতিসংঘে তারেক রহমান: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক সহায়তার ডাক প্রধানমন্ত্রীর মুসলিম কর্মকর্তাদের দায়িত্ব থেকে বাদ দেওয়ার অভিযোগে সংবাদমাধ্যমের বিরুদ্ধে মারণাস্ত্র নয়, সংঘাতের সমাধানে আলোচনার ওপর জোর প্রধানমন্ত্রীর

রাজিবপুরের মোহনগঞ্জ ইউনিয়নের কলকি হারা খালে কাঠের সেতুর শুভ উদ্বোধন

রাজিবপুর থেকে তরিকুল ইসলাম তারা
  • আপডেট সময় : ০৪:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

রাজিবপুরের মোহনগঞ্জ ইউনিয়নের কলকি হারা খালে কাঠের সেতুর শুভ উদ্বোধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুরের মোহনগঞ্জ ইউনিয়নের কলকি হারা খালে কাঠের সেতুর শুভ উদ্বোধন

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কলকি হারা এলাকায় বহুল প্রতীক্ষিত কাঠের সেতুর উদ্বোধন করা হয়েছে। ১৭ মার্চ, সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করেন রাজিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী।

পড়ুন>> চাঁদপুরের জাতির কাছে ক্ষমা চেয়ে জাপার শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত অধ্যাপক মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার মোহাম্মদ আব্দুল লতিফ, মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই কাঠের সেতুর নির্মাণের ফলে কলকি হারা খালের দুই পাড়ের প্রায় ৫০ হাজার মানুষের যোগাযোগব্যবস্থা সহজতর হলো। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এখানে একটি স্থায়ী সেতুর প্রয়োজন ছিল। অস্থায়ী কাঠের সেতুটি নির্মাণ হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ সহজেই যাতায়াত করতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, “এই অঞ্চলের মানুষের ভোগান্তি কমাতে এই অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”

স্থানীয় জনগণ সেতুটি উদ্বোধনের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত স্থায়ী সেতুর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজিবপুরের মোহনগঞ্জ ইউনিয়নের কলকি হারা খালে কাঠের সেতুর শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৪:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫