ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ত্রোপচারের পর মাঠে ফেরার সময় জানালেন এমিলিয়ানো মার্তিনেজ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ, বেতন ৮৩ হাজার আশুলিয়ায় দুই পক্ষের বিরোধে গুলিতে আহত যুবক ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি: ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড ও জরিমানা বাংলাদেশ থেকে লাখ কর্মী নেওয়ার খবর গুজব, জানাল জাপান বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সরকারের মহাপরিকল্পনা নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে কমিটি গঠন মিরসরাইয়ে মৃতদের টাকা আত্মসাৎ, সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হাদিস: ঘুমানোর আগে সুরা মুলক তিলাওয়াতের ফজিলত, কী

রাজশাহী বোর্ডের আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ৩৮৪ বার পড়া হয়েছে

রাজশাহী বোর্ডের আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বোর্ডের আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ জানুয়ারি (শনিবার) সকাল ১১ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের সভা কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলমের সভাপতিত্ব করেন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রেজাউল করিম খান, বোয়ালিয়ার এসি ল্যান্ড শাহীন মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) এর পক্ষে মো. রুবেল হক, ড. শরমিন ফেরদৌস চৌধুরী, উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহী, রাজশাহী জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহকারী পরিদর্শক ড. মো. জাহিদুল হক সিদ্দিকী, বাংলাদেশ বাস্কেট বল ফেডারেশনের সহ-সভাপতি মো. খাইরুল আলম ফরহাদ, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. মো. গোলাম মওলা, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক, অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাইফুল হক ও সিনিয়র শিক্ষক আব্দুর রোকন মাসুমসহ রাজশাহী শিক্ষা বোর্ডের ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়কবৃন্দ।

রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর এবং প্রেষণে নিযুক্ত কর্মকর্তাবৃন্দ, উপ-সচিব (প্রশাসন), উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক), উপ-কলেজ পরিদর্শকসহ সভায় উপস্থিত সকলেই ৫২তম শীতকালীন জাতীয় খেলাধুলা ও অনুষ্ঠানটি সফল করার উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক মতামত প্রদান করেন।

৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সাংগঠনিক কমিটির সদস্য সচিব ও রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক তাঁর স্বাগত বক্তব্যে ক্রীড়া প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সাংগঠনিক কমিটির সভাপতি ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম তাঁর বক্তব্যে বলেন-৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ রাজশাহী শিক্ষা বোর্ডের মর্যাদাকে অনন্য উচ্চতায় তুলে ধরার সুযোগ করে দিয়েছে।

আমরা বিশ্বাস করি যে সকল সুধীজন আজকের সভায় উপস্থিত হয়েছেন তাঁরা এ শহরের শিক্ষা ও ক্রীড়ার প্রাণ। সকলের হৃদিক সহযোগিতা নিয়ে আমরা সবরকম চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতা অর্জন করতে চাই।কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।

সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সাংগঠনিক কমিটির সদস্য সচিব ও রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বোর্ডের আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪