রাজশাহীতে পদ্মায় গোসলে করতে গিয়ে কিশোরের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজশাহীতে পদ্মায় গোসলে করতে গিয়ে কিশোরের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

রাজশাহীতে পদ্মায় গোসলে করতে গিয়ে কিশোরের মৃত্যু

সৃষ্টি নিউজ
  • প্রকাশিত : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
রাজশাহীতে পদ্মায় গোসলে করতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ সুহাঈল (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে মহানগরীর পাঠানপাড়া এলাকায় পদ্মা পাড়ের লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় নদীতে গোসল করতে গিয়ে প্রবল স্রোতে ডুবে যায়। পড়ুন>>প্রাথমিক বৃত্তি ফলাফলের হ-য-ব-র-ল অবস্থার কারণে বিরুপ প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের 

আব্দুর রউফ জানান, জুমার নামাজ পড়ার জন্য বেলা পৌনে ১১টার দিকে সুহাঈল পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে আর উঠে আসতে পারেনি।

এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দেন। তাদের গাড়ি বেলা ১১টায় বের হয়ে যায় সুহাঈলকে উদ্ধারের জন্য।

পরে খবর পেয়ে ডুবুরি ইউনিট গিয়ে সুহাঈলকে উদ্ধার করে। তারা অচেতন অবস্থায় সুহাঈলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে ইসিজির জন্য ওয়ার্ডে পাঠান। সেখান থেকে জানানো হয় হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত সুহাঈল রাজশাহী গণপূর্ত অধিদফতর ভবন মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। তারা পাঠানপাড়া এলাকায় বসবাস করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মুকুল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!