রংপুরের সমন্বিত উদ্যোগে দুই দিনব্যাপী বিভাগীয় সাহিত্য মেলার উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রংপুরের সমন্বিত উদ্যোগে দুই দিনব্যাপী বিভাগীয় সাহিত্য মেলার উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ আজ ১৬ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: দৈনিক রাশিফল: কেমন কাটবে দিনটি আপনার

রংপুরের সমন্বিত উদ্যোগে দুই দিনব্যাপী বিভাগীয় সাহিত্য মেলার উদ্বোধন

রংপুর থেকে হিমেল মিত্র
  • প্রকাশিত : বুধবার, ১৪ জুন, ২০২৩
রংপুরের সমন্বিত উদ্যোগে দুই দিনব্যাপী বিভাগীয় সাহিত্য মেলার উদ্বোধন

রংপুরের সমন্বিত উদ্যোগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দুই দিনব্যাপী বিভাগীয় সাহিত্য মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

রংপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তৃণমূল পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ ১৪ জুন বুধবার সকালে রংপুরের সমন্বিত উদ্যোগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দুই দিনব্যাপী (১৪ ও ১৫ জুন) বিভাগীয় সাহিত্য মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে আজকের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব খলিল আহমদ।

প্রধান বক্তা বাংলা হিসেবে ছিলেন একাডেমির মহাপরিচালক জনাব মুহম্মদ নূরুল হুদা ;
মোঃ আবু জাফর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রংপুর বিভাগ। ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর। লেখক, কবি-সাহিত্যিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!