মোরেলগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত ও আহত ৪ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মোরেলগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত ও আহত ৪ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

মোরেলগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত ও আহত ৪

মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে কলি আক্তার
  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
মোরেলগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত ও আহত ৪

বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত ও আহত ৪জন।

মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অপর ৪ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার সিআরসি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোরেলগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সালাম খানের ছেলে এনামুল খান(২৬) ঘটনাস্থালে নিহত হয়েছেন। রাত সাড়ে ৯ টায় খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পঞ্চকরণ গ্রামের রাকিবুল হাসান(৩২)।

এনামুল পেশায় একজন মোটরসাইকেল চালক। তার একটি সন্তান ও স্ত্রী রয়েছে। রাকিবুল তার পিতার সাথে দলিল লেখনির কাজ করতো।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে হাসাপাতালে পৌঁছে দেয়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত এনামুলের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

এ ঘটনায় অপর আহত মোরেলগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ দেবাশিষ হালদার(২৫), রমজান(৩০), তাজিন হাওলাদা(১৮) ও তাজিন হাওলাদারকে (১৯) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে থানার সেকেন্ড অফিসার এসআই মিঠুন খান বলেন, আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত এনামুলের মরদেহ থানায় নেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!