মোরেলগঞ্জের ৫০টি গৃহহীন পরিবার পেলো মাথাগোঁজার ঠাই : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মোরেলগঞ্জের ৫০টি গৃহহীন পরিবার পেলো মাথাগোঁজার ঠাই : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

মোরেলগঞ্জের ৫০টি গৃহহীন পরিবার পেলো মাথাগোঁজার ঠাই

মোরেলগঞ্জ (বাগের হাট) থেকে কলি আক্তার
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
মোরেলগঞ্জের ৫০টি গৃহহীন পরিবার পেলো মাথাগোঁজার ঠাই

মোরেলগঞ্জের ৫০টি গৃহহীন পরিবার পেলো মাথাগোঁজার ঠাই

বাগেরহাটের মোরেলগঞ্জে গৃহহারা ভূমিহীন ৫০ পরিবার পেলো মাথাগোঁজার ঠাই। প্রধানমন্ত্রীর দেয়া ঘরসহ জমির মালিকানা পেয়ে বেজায় খুশি ভূমিহীন গৃহহার ৫০ পরিবার।

মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে গৃহহীনদের মাঝে এসব ঘর ও জমির দলিল হস্তান্তর করেন।

পড়েন>>সুনামগঞ্জে পরাজিত প্রার্থী বাড়ি ছাড়া: আইনজীবীদের মানববন্ধন

এরই অংশ হিসেবে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জে এ পর্যায় ৫০টি পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাই ঘরসহ জমির দলিল।

এ উপলক্ষ‍্যে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে গৃহহীন এসব পরিবারের মাঝে ঘরের চাবি এবং জমির দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আব্দুল্লাহ আল জাবিরসহ সরকারি বিভন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকসহ বিভন্ন পর্যায়ের ব্যক্তিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!