মান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

মান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর

মান্দা(নওগাঁ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
মান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর

নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু

বৃহস্পতিবার (১৪ মার্চ ) দুপুর ২ টার দিকে প্রসাদপুর-জোতবাজার আঞ্চলিক সড়কে (মীরপাড়া এলাকায়) এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল আহম্মেদ উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা গ্রামের মোতাহার হোসেনের ছেলে ও নওগাঁ সরকারি কলেজের অর্নাস ১ম বর্ষের ছাত্র।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে সৃষ্টি নিউজকে বলেন, বৃহস্পতিবার দুপুরে রাসেল হোসেন মোটরসাইকেলে করে মান্দায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরোও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে ও মামলার প্রক্রিয়া চলমান বলেও জানান এই কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!