মানিকগঞ্জের ঘিওরের বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
- আপডেট সময় : ১২:২০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ৩০৫ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের ঘিওরের বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করা হয়েছে।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
৩১ মে বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু । উপস্থাপন করেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের সচিব রাশিদুর রহমান ।
যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন খাতকে গুরুত্ব দিয়ে ১কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকার এই বাজেট ঘোষণি করা হয়েছে।
বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুর সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখতারুজ্জামান ,বানিয়াজুরী গণতন্ত্র পাঠাগারের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আহমেদ ইকবাল,
দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রিপন আনসারী, বানিয়াজুরি ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, বানিয়াজুরী ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি খন্দকার মোফাজ্জল আলী প্রমুখ।


























