ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ টুঙ্গিপাড়ায় সরকারি কৃষি প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় স্থানীয় চাষিরা স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব বিদেশিদের দ্বারে ধরনা দিচ্ছেন হাসিনা, মন্তব্য রিজভীর নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী চালের মজুত পর্যাপ্ত হলেও কেন কমছে সরকারি খাদ্য বিতরণ বিপথগামিতা রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় জোর এমপি জহিরের প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার টেস্ট রানের মাইলফলক মুশফিকের

ভেড়ামারার ১০ কি.মি. এলাকাজুড়ে জ্বলছে আগুন: ফসলি জমি-বসত বাড়ি পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৪৩৭ বার পড়া হয়েছে

বিদ্যুতের আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসত বাড়ি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভেড়ামারার ১০ কি.মি.এলাকাজুড়ে জ্বলছে আগুন: ফসলি জমি-বসত বাড়ি পুড়ে ছাই

কুষ্টিয়ার ভেড়ামারার প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে যেদিকে চোখ যায় শুধু আগুনের লেলিহান। পুড়ে ছাই হয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের ফসল ও বসত ভিটা। এমন ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাট এলাকায়।

রবিবার (১০ মার্চ) ভেড়ামারা ফায়ার সার্ভিসের চারটি টিম ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা এখনও সম্ভব হয়নি।

আগুনের তীব্রতা এতোই বেশি যে প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সবকিছু। একের পর এক পানের বরজ, ফসলি জমি ও বসত ভিটা পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে।

এদিকে নিজেদের বসত ভিটা ও জমির ফসল ‍পুড়তে দেখে কৃষকদের বুক ফাটা আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে চারটা টিম ঘটনাস্থলে কাজ করছে। পার্শ্ববর্তী মিরপুর এবং ঈশ্বরদী থেকেও ফায়ার সার্ভিস এর কয়েকটি টিম ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভেড়ামারার ১০ কি.মি. এলাকাজুড়ে জ্বলছে আগুন: ফসলি জমি-বসত বাড়ি পুড়ে ছাই

আপডেট সময় : ০৯:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪