ভূরুঙ্গামারী উপজেলা ইয়ুথ প্লাটফর্মে ভোটের মাধ্যমে সভাপতি আরিফুল সাধারণ সম্পাদক মৌসুমী
- আপডেট সময় : ০৫:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী উপজেলা ইয়ুথ প্লাটফর্মে ভোটের মাধ্যমে সভাপতি আরিফুল সাধারণ সম্পাদক মৌসুমী
ভূরুঙ্গামারী উপজেলা ইয়ুথ প্লাটফর্মে ভোটের মাধ্যমে সভাপতি আরিফুল সাধারণ সম্পাদক মৌসুমী নির্বাচিত হয়েছেন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা ইয়ুথ প্লাটফর্মের ২০২৫-২০২৬ দুই বছরের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হল রুমে উপজেলার ১০ টি ইউনিয়নের ১১ টি যুব সংগঠনের ২ জন করে মোট ২২ টি ভোটারের প্রত্যক্ষ ভোট গ্রহণের মাধ্যমে ভূরুঙ্গামারী উপজেলা ইয়ুথ প্লাটফর্মের নির্বাহী কমিটি গঠন করা হয়।
এ কমিটি ২০২৫-২০২৬ দুই বছরের মেয়াদে নির্বাচিত করা হয়েছে। নির্বাচনে ১১ সদস্যের কমিটিতে ২১ ভোট পেয়ে আরিফুল ইসলাম সভাপতি ও ১০ ভোট পেয়ে মৌসুমী খাতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পড়ুন>>সোনাহাট ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
ভোট গ্রহণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার আবুল হোসেন, চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এফ কে আশিক প্রমুখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























