ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীর বিএনপি নেতা শাহীন শিকদারের বহিস্কারাদেশ প্রত্যাহার

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৭০৮৭ বার পড়া হয়েছে

এ কে এম ফরিদুল হক (শাহীন শিকদার)

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীর বিএনপি নেতা শাহীন শিকদারের বহিস্কারাদেশ প্রত্যাহার

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  ফরিদুল হক শাহীন শিকদারের বহিস্কারাদেশ প্রত্যাহার  করেছে বিএনপি।

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত ৭৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য ৭৪ নেতাকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এই বহিস্কৃত ৭৪জন নেতার মধ‍্যে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক শাহীন শিকদারও রয়েছেন।

উল্লেখ্য বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ১৬ মে ২০২৪ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে ফরিদুল হক শাহীন শিকদারকে বহিষ্কার করা হলো। এর আগে ১৩ মে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

ফরিদুল হক শাহীন শিকদার ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এর আগে তিনি উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে। এতে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহীন শিকদার দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে প্রাথমিক সদস্যপদ বাতিলসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীর বিএনপি নেতা শাহীন শিকদারের বহিস্কারাদেশ প্রত্যাহার

আপডেট সময় : ০৭:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫