ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত‍্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত‍্যু হয়েছে।

 শুক্রবার  (২৮ জুলাই ) রাত নয়টার দিকে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়ন এই দুর্ঘটনাটি ঘটেছে। আন্ধারীঝাড় বাজারের দক্ষিণে জাবেদ মন্ডলের অটো মিলের সামনে এই দূর্ঘটনাটি ঘটে।

মৃত তিন ব‍্যক্তি পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের আকতার হোসেন এর ছেলে সাগর আলী (২৫), শহিদুল ইসলামের ছেলে শাহিন আলী (২৭) ও একই গ্রামের ট্রলি ড্রাইভার সুমন মিয়া (২৫)।

প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ জুলাই ) রাতে একটি মটরসাইকেল যোগে ৩ জন বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে নয়টার দিকে তারা আন্ধারিঝাড় বাজার পার হয়ে জাবেদ মন্ডলের অটো মিলের সামনে পৌছলে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা এনা পরিবহনের ঢাকাগামী একটি বাস পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই  ৩ মটরসাইকেল আরোহী মারা যান। বাসটি দ্রুতগামি হওয়ায় আটক করা সম্ভব হয়নি।
 বাসটির বেপরোয়া গতির কারণে এই দূর্ঘটনা ঘটেছে এমন দাবি তুলে এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ করে।

তিন জন মৃত‍্যুর বিষয়টি আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল নিশ্চিত করেছেন।

পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন এর নেতৃত্বে  পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে এলাকাবাসি রাস্তা অবরোধ তুলে নেয়।
পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন এর নেতৃত্বে  পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে এলাকাবাসি রাস্তা অবরোধ তুলে নেয়।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, আমি ঘটনাস্থলে অবস্থান করছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!