ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভূরুঙ্গামারীতে রমজান উপলক্ষে বাজার মনিটরিং

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে রমজান উপলক্ষে বাজার মনিটরিং

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে রমজান উপলক্ষে বাজার মনিটরিং

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী হাটে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।

জানা গেছে, বাজারে বোতলজাত ভোজ্য তেল, খেজুর ও তরল দুধ বেশি দামে বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বাজার মনিটরিং করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। বাজার মনিটরিং কালে কয়েকজন ক্রেতা উপজেলা নির্বাহী অফিসারকে বোতলজাত ভোজ্য তেলের দাম বেশি নেয়ার অভিযোগ করেন।

পড়ুন>>মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে বিরলে জামায়াতের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ভোজ্য তেল ক্রেতাকে অতিরিক্ত মূল্য ফিরিয়ে দেয়ার পদক্ষেপ গ্রহণ করেন। সেই সাথে ব্যবসায়ীদের ভোজ্য তেলের বোতলের গায়ে থাকা দামে তেল বিক্রি করার নির্দেশ প্রদান করেন। এসময় তিনি ফল ব্যবসায়ীদের নিকট খেজুর ক্রয়ের চালান দেখতে চান। এছাড়া তিনি তরল দুধ বিক্রেতাদের সাথে কথা বলেন এবং দুধের দাম বিনাকারণে বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

বোতলজাত ভোজ্য তেল ক্রেতা আহসান হাবিব বলেন, সয়াবিন তেলের দুই লিটারের একটি বোতল কিনেছি। দোকানদার ৩৮০ টাকা নিয়েছে। ইউএনওকে অভিযোগ করলে তিনি দোকানদারকে তেলে বোতলের গায়ে থাকা দাম নিতে বলেন। পরে দোকানদার বোতলের গায়ে থাকা দাম নিয়ে বাকি টাক ফেরত দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। আগামীতেও বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

বাজার মনিটরিং কালে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুজন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে রমজান উপলক্ষে বাজার মনিটরিং

আপডেট সময় : ০৭:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫