ভূরুঙ্গামারীতে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়েই উপেক্ষিত নজরুলের স্মৃতি ও গবেষণা ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার? ক্লাব ছাড়ার অপেক্ষায় এনজো ও আলভারেজ: দুই বন্ধুর গন্তব্য এখন অনিশ্চিত আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের

ভূরুঙ্গামারীতে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২০ মে, ২০২৪
ভূরুঙ্গামারীতে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

ভূরুঙ্গামারীতে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় উড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসার ছাত্রী আত্মহত্যা করেছে।

২০ মে ( সোমবার ) বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ওই ছাত্রীর নাম জেসমিন আক্তার (১২)। সে ওই এলাকার জামাল উদ্দিনের মেয়ে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, জেসমিন আক্তার পার্শ্ববর্তী বাউসমারী ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। কয়েক দিন থেকে মেয়েটি তার মায়ের কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরে। সোমবার আবারও মোবাইল কেনার জন‍্য মাকে বললে তার মা বকাবকি করে। মায়ের বকা খেয়ে অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!