ভূরুঙ্গামারীতে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেলাই মেশিন বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেলাই মেশিন বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

ভূরুঙ্গামারীতে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেলাই মেশিন বিতরণ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ৮ আগস্ট, ২০২২
ভূরুঙ্গামারীতে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেলাই মেশিন বিতরণ

মহিয়সী বঙ্গমাতার চেতনা-অদম্য বাংলাদেশের প্রেরণা’ এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার(৮মার্চ)সকালে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, শাহানারা বেগম মিরা, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সিরাজ,

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছকিনা খাতুন, ওসি আলমগীর হোসেন, জেলা পরিষদের সাবেক সদস‍্য মাহমুদা ডেইজি, প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গ মাতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!