ভূরুঙ্গামারীতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ চেক বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ চেক বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ভূরুঙ্গামারীতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ চেক বিতরণ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
ভূরুঙ্গামারীতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ চেক বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকান্ড ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রানালয়ের উদ্যোগে` এই  চেক বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্ত ৪২ টি পরিবারকে ৫ হাজার টাকার চেক ও সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে ৫ শত করে টাকা বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ২৫ কুড়িগ্রাম-১ (ভূরঙ্গামারী – নাগেশ্বরী) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর উপস্থিত ছিলেন ।বিশেষ অতিথি  উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নূরন্নবী চৌধুরী উপস্থিত ছিলেন । অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহীনুর আলম সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন কুড়িগ্রাম লালমনির হাট পল্লী বিদ্যুৎ ভূরুঙ্গামারী জোনাল অফিসের উপ মহা ব্যবস্থাপক(ডিজিএম) কাওছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন ।

পরে সংসদ সদস্য উপজেলার চরভূরুঙ্গারী উচ্চ বিদ্যালয়ের ২ কোটি ৮৫ লক্ষ ৪৮ হাজার টকা ব্যয়ে তিন তলা ভবনের নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন। এসময় ইউএনও উপজেলা চেয়ারম্যান প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ালীগের নেতৃবন্দ ও স্থানীয়গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!