ভূরুঙ্গামারীতে পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ

ভূরুঙ্গামারীতে পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত‍্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩
রৌমারিতে গোসল করতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে গোসল করতে নেমে এক মেধাবী শিক্ষার্থীর মৃত‍্যু হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম মোছাঃ মুসফিফা তিথী (১০)।  তিথি উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী গ্রামের মিজানুর রহমানের কন্যা।

সে সোনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী বলে জানিয়েছে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরিফুর রহমান শাহিন।

মেয়েটির পরিবার সুত্রে জানা যায়, বুধবার (৫ জুলাই ) দুপুরে মুসফিফা তিথী ও আরো দুইজন শিশু সহ বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে সেখানে তিথি পানিতে ডুবে যায়। পরে সাথে থাকা শিশুরা তার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে তিথিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরিফুর রহমান শাহিন বলেন, তিথি আমার বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী এবং সে খুব মেধাবী ছাত্রী ছিল। মেয়েটির মৃত্যুর সংবাদ শুনে আমি হতবাক ও বাকরুদ্ধ।

তাঁর মৃত্যুতে ভূরুঙ্গামারী প্রাথমিক শিক্ষা পরিবাবের সর্বস্তরের কর্মকতা, কর্মচারী ও শিক্ষকবৃন্দ গভীরভাবে শোকাহত।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএসএম সায়েম বলেন, মেয়েটিকে মৃত অবস্হায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পর কর্ত্যব্যরত চিকিৎসক মেয়েটিকে দেখার পর তাকে মৃত ঘোষণা করেন।

তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার জ্যতির্ময় চন্দ্র সরকার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!