ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ভূরুঙ্গামারীতে পাঁচ অদম্য নারী ‘জয়িতা’ নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৬২৯১ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে পাঁচ অদম্য নারী ‘জয়িতা’।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে পাঁচ অদম্য নারী জয়িতা নির্বাচিত

ভূরুঙ্গামারীতে পাঁচ অদম্য নারী জয়িতা নির্বাচিত।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পাঁচজন অদম্য নারীকে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ‘জয়িতা’ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বিভিন্ন প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে নিজেদের সাফল্যগাঁথা তৈরি করা এই নারীরা সমাজে অনুপ্রেরণার প্রতীক।

এ বছর যেসব নারীরা জয়িতা নির্বাচিত হয়েছেন তারা হলেন, অর্থনৈতিক সাফল্যে জয়মনিরহাট ইউনিয়নের ছালেহা খাতুন, শিক্ষা ও চাকরির সাফল্যে পাথরডুবি ইউনিয়নের শেফালী খাতুন, সফল জননী হিসেবে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সুফিয়া খাতুন, নির্যাতনের দুর্যোগ মুছে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের রাবেয়া খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পাইকেরছড়া আসমা খাতুন।

পড়ুন>>স্পাইক ফেস্ট ২০২৫” ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্র্যাক ইউনিভার্সিটির মেয়েরা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। অতিথি হিসেবে আরও ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ, উপজেলা প্রকৌশলী ইনসাফুল হক সরকার, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এএসআই শামসুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজে নারীর অগ্রযাত্রা আরও গতিশীল করতে জয়িতা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সাফল্য অন্য নারীদেরও এগিয়ে যেতে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূরুঙ্গামারীতে পাঁচ অদম্য নারী ‘জয়িতা’ নির্বাচিত

আপডেট সময় : ১০:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫