ভূরুঙ্গামারীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত: ৪০ লক্ষ টাকার ক্ষতি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত: ৪০ লক্ষ টাকার ক্ষতি : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে বন্যার পর উত্তরাখন্ডে ১৩টি হিমবাহ হ্রদ নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: ট্রাম্প-তারেক রহমানের নতুন চুক্তি মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানির আদেশ ৭ সেপ্টেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২০ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও সময়সীমা নিরাপত্তা সহযোগিতা বাড়াতে প্যারিসে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফরাসি মন্ত্রীর বৈঠক লা লিগায় টানা তৃতীয় জয়: মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে উড়ছে মরিনিওর রিয়াল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর আজ ৩১ আগস্ট; দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা: কমতে পারে তাপমাত্রা শুভ সকাল; আজ সোমবার ৩১ আগস্ট ২০২৬: আজকের রাশিফল ঢাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি; নারীসহ গুলিবিদ্ধ ৩

ভূরুঙ্গামারীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত: ৪০ লক্ষ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
ভূরুঙ্গামারীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত: ৪০ লক্ষ টাকার ক্ষতি
ভূরুঙ্গামারীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত: ৪০ লক্ষ টাকার ক্ষতি

 

 

ভূরুঙ্গামারীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত: ৪০ লক্ষ টাকার ক্ষতি

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার মিল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেরশ্বরী বাজারের সান তুলা মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

 

প্রত‍্যক্ষদর্শী হাফিজুর রহমান, আব্দুল আজিজ ও আপেল হোসেন জানান, বুধবার (২০ আগস্ট) বিকেলে আমরা পাটেশ্বরী বাজার থেকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে যাই। মুহুর্তেই আগুন মিলটির চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা আকাশ বরাবরে ওঠতে থাকে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে কিছু তুলা বেড় করতে সক্ষম হই। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়।

 

ভূরুঙ্গামারীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত: ৪০ লক্ষ টাকার ক্ষতি

এদিকে ফায়ার সার্ভিস এর দলটি ঘটনাস্থলে পৌছার আগের স্থানীয়রা পার্শ্ববর্তী খাল থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পড়ুন>> কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির অভিযাত্রা শুরু

 

 

স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ভূরুঙ্গামারীতে নিয়মিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন লাগলে প্রায় ২০ কিলোমিটার দূর থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে যায়। এই ক্ষতি থেকে বাঁচতে অতি দ্রুত ভূরুঙ্গামারীতে একটি ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণের জোড় দাবী জানান তারা।

 

 

তুলার মিল এর স্বত্বাধিকারী আলম হোসেন জানান, তুলার মিলের মেশিনে ফায়ার হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আমার প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়।

 

 

এবিষয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রায় ৫ লক্ষ টাকার মামামাল উদ্ধার করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র জানান, উপজেলায় একটি ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণের জন‍্য আগামী “জেলা উন্নয়ন সভায়” ডিসি স‍্যারের কাছে উত্থাপন করা হবে। আবেদন পেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব‍্যক্তিকে সহায়তা করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!