ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান

ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৬ জুন, ২০২৪
নীলফামারীতে ফাঁস দিয়ে সিএনজি চালকের আত্মহত্যা
প্রতিকী ছবি

ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাবার সাথে অভিমান করে হাবিবুর রহমান (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত ওই যুবক উপজেলায় তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের জয়নাল আবেদিন এর ছেলে।

বুধবার সকালে বাড়ির পাশের ( দলবাড়ি বিলের) পুকুর পাড়ের একটি ইউক‍্যালিপটাস গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, মৃত হাবিবুর মন্ডল একটি অটো রিকশা কেনার জন‍্য বাড়িতে টাকা চায়। গতকাল মঙ্গলবার একটি গরু বিক্রি করে টাকাও জোগাড় করে হাবিবুরের বাবা। বুধবার সকালে পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা বলার সময় বাবা ছেলের মধ্যে মনমালিন‍্য হয়।

পরে বাবার উপর অভিমান করে সকাল আটটার দিকে বাড়ি থেকে বেড়িয়ে পাশের দলবাড়ি বিলের পুকুর পাড়ে মাছ মারার (শিপ জাল) জালের রশি খুলে গলায় পেচিয়ে ইউক‍্যালিপটাস গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আমি ঘটনাস্থলে অবস্থান করছি। এলাকাবাসির আবেদনের প্রেক্ষিতে ও পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!