ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৫
- আপডেট সময় : ১১:১৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৫
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৃহস্পতিবার শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে ৪৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বৃহস্পতিবার এসএসসি ও কারিগরি শাখার বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপরদিকে দাখিলের কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ছয়টি ভেন্যুতে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৪টি ভেন্যুতে এসএসসি, ১টি ভেন্যুতে দাখিল ও ১টি ভেন্যুতে কারিগরি শাখার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া ভেন্যুগুলো হলো-ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাহাট উচ্চ বিদ্যালয় ও সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়। উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শাখার ২ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পড়ুন>>মোমবাতির আলো জ্বালিয়ে চিলাহাটিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারী ফাযিল মাদরাসা ভেন্যুতে দাখিল পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। দিয়াডাঙ্গা আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভেন্যুতে এসএসসি কারিগরি শাখার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে ১ হাজার ৮০৮ জন, দাখিলের কুরআন মাজিদ পরীক্ষা দিয়েছে ৩৪২ জন। কারিগরি শাখার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে ৩২৩ জন। এসএসসির ১৩ জন, দাখিলের ১৭ জন ও কারিগরি শাখার ১৫ জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল।
পড়ুন>> পরীক্ষায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের দুই বছর কারাদণ্ড
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান বলেন, এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


























