ভুরুঙ্গামারীতে পুকুর থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৪:২৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ৩১০ বার পড়া হয়েছে
ভুরুঙ্গামারীর খামার আন্ধারীঝাড় এলাকার একটি পুকুর থেকে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানাগেছে নাগেশ্বরী উপজেলার আস্করনগর শিংরিয়ারপাড় গ্রামের মৃত সৈয়দ আলী মিস্ত্রীর পুত্র হোসেন আলী (৮০)পেশায় একজন ভিক্ষুক। গত রবিরার সকালে বাড়ি থেকে ভিক্ষা করতে বের হয় এবং বাড়িতে ফিরেনি।
সোমবার(২২ আগস্ট) সকালে রফিকুল ও খোকন মিয়ার বাড়ি সংলগ্ন পুকুরে হোসেন আলীর লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী ভুরুঙ্গামারী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে স্বজনদের নিকট হস্তান্তর করে।
ধারনা করা হয় রাত ৮/৯ টার সময় বাড়িতে ফেরার সময় অতিশয় বৃদ্ধ ও রোগাক্রান্তের কারণে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পুকুরে নেমে উঠার সময় পা পিছলে পড়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান,পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা করার পর লাশ দাফনের জন্য পরিবারের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























