ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর দিল্লি পুলিশ আমাকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় করেছে: মমতা বন্দ্যোপাধ্যায় মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও

বিশ্বম্ভরপুরের ধনপুর ইউপি সদস্যের  মাতলামি ও গালিগালাজের ভিডিও ভাইরাল

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৭:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ২৪১ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুরের ধনপুর ইউপি সদস্যের  মাতলামি ও গালিগালাজের

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক সেবন করে একটি ঔষধের ফার্মেসীতে গিয়ে মাতলামি করা ও অকথ্য ভাষায় গালিগালাজের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

জানা গেছে, গত ৬ নভেম্বর রোজ শনিবার সন্ধ্যায় এই ইউপি সদস্য রফিকুল ইসলাম ব্যাপক পরিমান মাদক সেবন করে। মাতাল অবস্থায় জিগারতলা বাজারে ডাক্তার কামাল হোসেনের ফার্মেসীতে গিয়ে মদ দেয়ার জন্য বলেন।

এ সময় ডাক্তার কামাল হোসেন বলেন, আমার দোকানে তো মদ বিক্রি হয়না।এখানে ঔষধ বিক্রি করা হয়। এই কথা শুনে জোরপূর্বক কেচি নিয়ে ওই ডাক্তারকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। চিৎকার শুনে আশপাশের দোকানের লোকজন ঘটনাস্থলে  আসেন।ওই মাদকসেবীকে ফার্মেসীর সামনে থেকে সরিয়ে দেন।

স্থানীয় অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, রফিকুল ইসলাম ইউপি সদস্য হওয়ার আগে থেকে বিশ্বম্ভরপুরের বিভিন্ন মদের ব্যবসায়ীদের নিকট হতে জোরপূর্বক মদ পান করে।প্রায়ই মাতাল অবস্থায়  মাতলামি করে। ভয়ে কেঊ প্রতিবাদ কিংবা মুখ খুলে কিছু বলার সাহস পাননি।ইউপি সদস্য হওয়াতে আরো বেপরোয়া হন। প্রতিরাতেই মাদক সেবন করে।রাস্তাঘাটে অকথ্য ভাষায় গালিগালাজ করে এলাকার পরিবেশটাকে অশান্ত করে তুলেছেন ।

বর্তমান প্রজন্মের ছেলেরা ওই ইউপি সদস্য  দিনরাতে রাস্তাঘাটে অবাধ মাদক সেবনে দেখে বিপদগামি হচ্ছে বলে মনে করেন এলাকার সুশীল সমাজ।এ থেকে পরিত্রানের জন্য তারা স্থানীয় পুলিশ প্রশাসন ও জেলা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করছেন।

এ ব্যাপারে অভিযুক্ত ধনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেন এবং সাংবাদিক ফোন দিয়েছেন জানতে পেরে ফোনের লাইন কেটে দিয়ে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ করে দেন।

এ ব্যাপারে জিগারতলা বাজারের ফার্মেসী ব্যবসায়ী ডাক্তার কামাল হোসেনের সাথে একাধিকবার যোগযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মতামত নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,স্থানীয়রা অনেকেই মৌখিকভাবে ইউপি সদস্য রফিকুল ইসলামের প্রতিনিয়ত মাদক সেবনের বিষয়টি জানিয়েছেন। তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন বলে জানান।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ জানান, একজন জনপ্রতিনিধি যদি মাদকসেবী হয়। তাহলে সে জনগণকে কি সেবা দিবে। সরকার মাদকসেবনকারীদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি অবলম্বন করেছে । কাজেই এই ইউপি সদস্য রফিকুলের বিরুদ্ধে তদন্ত করা হবে। মাদক সেবনের সম্পৃত্ততা পেলে তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বম্ভরপুরের ধনপুর ইউপি সদস্যের  মাতলামি ও গালিগালাজের ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৭:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২