বিরামপুরে ৬ জুয়াড়ীর ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান
- আপডেট সময় : ০৪:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে
দিনাজপুরের বিরামপুরে ৬ জুয়াড়ীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড করা হয়েছে।
বুধবার (১৫ ই ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ও গোপন সংবাদের ভিত্তিতে ওসি সুমন কুমার মন্তর নির্দেশনায় বিরামপুরে প্রকাশ্যে দিবালোকে জুয়া খেলার অপরাধে ৬ জনকে হাতেনাতে আটক করে।
এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার মহোদয়কে জানালে , তিনি ঘটনাস্থলে এসে ৬ জনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
সাজা প্রাপ্ত আসামীরা হলেন, উপজেলার বিরামপুর এলাকার মৃত আ. আলিম এর পুত্র মজির উদ্দিন (৬২) ও শান্তিনগর এলাকার মৃত আফতাব উদ্দিনের পুত্র আশরাফ আলীর (৬৫) প্রত্যেকের ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড।
চকপাড়া (কল্যাণপুর) এলাকার মৃত- ইব্রাহীম এর পুত্র নুরুজ্জামান (৪৫) এর ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড।
চরকাই এলাকার শ্রী গণেশ এর পুত্র শ্রী মহাদেব (৫০) এর ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড।
মো. মানিক মিয়া(৪৫), পিতা- মৃত- আঃ রহমান,সাং- বামনাহার এর ০৩(তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড।
মো. মোস্তাফিজুর(৫৩), পিতা- মৃত- আবিছর রহমান, সাং- চকপাড়া এর ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড। মোবাইল কোর্ট মামলা নং-৭৮/২০২৩ এর ০১ (এক)।
থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

























