বিরল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ: নতুন বিল ও কমিটি গঠনে সর্বোচ্চ গুরুত্ব নেপালে বন্যায় প্রাণহানি: শোক প্রকাশ ও সহায়তার বার্তা প্রধানমন্ত্রীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশসহ সব বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ব্যর্থ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, দাবি এআইডিএ-র বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হলো কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ ইলিয়াস কাঞ্চনের মৃত্যু নিয়ে গুজব: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল নিসচা তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত যুবক আটক নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের মৃত্যু, নিখোঁজ চার শতাধিক কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ

বিরল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
বিরল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

বিরল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিত হবে। দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

২ মে ২০২৪ বৃহস্পতিবার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক হস্তান্তর করেন।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় (মটর সাইকেল), উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট সূধীর চন্দ্র শীল (দোয়াত কলম), বর্তমান চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান (আনারস), উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রাণীপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আজম (ঘোড়া), ভাইস চেয়ারম্যান পদে মোঃ তোফাজ্জল হোসেন (মাইক), মোঃ আমিনুল ইসলাম (টিউবওয়েল), মোঃ আব্দুল হালিম (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা (পদ্মফুল), সুলতানা ইয়াসমিন রুমুন (ফুটবল) ও মোছাঃ তছলিমা বেগম (হাঁস) প্রতীক পেয়েছেন।

প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীরা নির্বাচনী এলাকায় মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ শুরু এবং ভোটারগণের নিকট নিজ নিজ প্রতীকে ভোট কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!