বিরলে ৬ বছরের শিশু ধর্ষণকারী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে ৬ বছরের শিশু ধর্ষণকারী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রেক্ষাপট: অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ

বিরলে ৬ বছরের শিশু ধর্ষণকারী আটক

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪
প্রতিকী ছবি

বিরলে ৬ বছরের শিশু ধর্ষণকারী আটক

দিনাজপুরের বিরলে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১ যুবককে আটক করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।

ধর্ষণ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আয়োজনে শালিস বৈঠক ভেস্তে যাওয়ায় খুশি স্থানীয় জনগণ। শালিস অযোগ্য বিষয়ে ইউনিয়ন বৈঠকের আয়োজনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি তুলেছেন এলাকার সচেতন মহল।

এজাহার সূত্রে জানা গেছে, বিরল উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের ধূলাতৈর স্কুলপাড়া গ্রামের খলিল উদ্দিন এর ছেলে সাগর ইসলাম (১৫) ৮ মার্চ শুক্রবার দুপুরে প্রতিবেশি জনৈক এক ব্যক্তির ৬ বছরের শিশুকে ধুলাতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একাকি পেয়ে চকলেট খাওয়ার জন্য ১০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুকে পাশের তালপুকুর সংলগ্ন জনৈক মোজাফ্ফর হোসেন এর পরিত্যক্ত হাঁসের খামারের পাহারাদারের ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

শিশুটির চিৎকার শুনতে পেয়ে জনৈক সিরাজুল ইসলাম নামের এক পথচারী এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেলে ধর্ষককে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর নিকট সোপর্দ করে। ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম খোকন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম এর আয়োজনে ওই দিন সন্ধ্যায় তাঁরই কার্যালয়ে ধর্ষণের ঘটনায় শালিস বৈঠক চলছে বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠিয়ে ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত শালিস বৈঠক থেকে অভিযুক্ত সাগর ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় বিরল থানায় একটি মামলা দায়ের করে।

বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ ঘটনার শালিস করছেন পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম। ধর্ষণের ঘটনায় চেয়ারম্যান শালিস করতে পারে না ।

তাই সংবাদ পাওয়া মাত্রই ধর্ষককে আটক এবং নির্যাতিতাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে থানায় মামলা করেছে। ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

পুলিশ ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে জবানবন্দী গ্রহণ করে ধর্ষককে আদালতে সোপর্দ করে। ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম খোকন এর আয়োজনে হতে যাওয়া শালিস বৈঠক ভেস্তে যাওয়ায় স্থানীয় জনগন সন্তুষ্টি প্রকাশ করেছে।

তবে এ শালিস অযোগ্য বিষয়ে ইউনিয়ন পরিষদে শালিস মিমাংসার আয়োজনকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি তুলেছেন এলাকার সচেতন মহল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!