বিরলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল গাড়ীবহরের শোভাযাত্রা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল গাড়ীবহরের শোভাযাত্রা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজকুমার সন্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’: সানি দেওল ও প্রীতি জিনতার পারিশ্রমিক নিয়ে চর্চা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ: রেকর্ডের হাতছানি ও কঠিন চ্যালেঞ্জ সিলেটে তিনজনকে প্রাণহানির ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ

বিরলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল গাড়ীবহরের শোভাযাত্রা

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
বিরলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল গাড়ীবহরের শোভাযাত্রা

 

 

বিরলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল গাড়ীবহরের শোভাযাত্রা

 

বিরলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল গাড়ীবহরের শোভাযাত্রা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর ডাঃ শফিকুর রহমান এর দিনাজপুরে আগমন উপলক্ষে বিরলে বিশাল গাড়ীবহরের শোভাযাত্রা বের হয়েছে।

 

২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে শোভাযাত্রাটি বিরল পৌরশহরসহ উপজেলার ১২ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। শোভাযাত্রার অগ্রভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম, বিরল উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশীদ, সেক্রেটারী মোঃ আজমীর হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ নাজমুল ইসলাম, জেলা রুকন মতিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন>> দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ শোভাযাত্রা ও পথসভা

এসময় বিরল পৌরশহরসহ উপজেলার ১২ টি ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সহস্রাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২৫ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় দিনাজপুর গোর-এ-শহীদ (বড় মাঠ) এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বক্তব্য রাখবেন।

 

সম্মেলনে সভাপতিত্ব করবেন দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!