বিরলে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ব্যর্থ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, দাবি এআইডিএ-র বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হলো কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ ইলিয়াস কাঞ্চনের মৃত্যু নিয়ে গুজব: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল নিসচা তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত যুবক আটক নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের মৃত্যু, নিখোঁজ চার শতাধিক কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক

বিরলে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
বিরলে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত

বিরল(দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল : দিনাজপুরের বিরলে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশাল র‌্যালী বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পঅর্পন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল ৯.০০ টায় উপজেলা আঃলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মধ্যেদিয়ে জাতীয় শোক দিবসের দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা করা হয়।

সকাল ৯.৩০ মিনিটে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে দিনাজপুর-২ আসনের সাংসদ মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এম পির পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পঅর্পন করা হয়৷ পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক এবং সাধারণ মানুষ এসে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ, যুব লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন।

সকাল ১০.টায় দলীয় কার্যালয়ে কুরআন খানি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১.টায় বিরল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আঃলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৭,তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা আঃলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, প্রমূখ বক্তব্য রাখেন।

অপর দিকে উপজেলা প্রশাসন উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তারা বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাওসার এর সভাপতিত্বে প্রধান অতিথি বরেন্দ্র বহু মুখী উন্নয়ন কতৃপক্ষ এর পরিচালক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, বিশেষ অতিথি- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, ও সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায় প্রমুখ বক্তব্য রাখেন ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!