ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ দৌলতপুরে জোড়া খুনের মামলার শুটার টুয়েল ফরাজী ১ দিনের রিমান্ডে: চাঞ্চল্যকর তথ্য প্রদান তাহিরপুরের অভিযান দেখলেই ওষুধের দোকান বন্ধ রাণীশংকৈলে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন  ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিভে গেল ২৬ বছরের প্রাণ ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ টাইগ্রেসদের মেয়র আইভীর আইনজীবীসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার

বড়দিনে বক্স অফিসে মুখোমুখি শাহরুখের ‘কিং’ ও নাগার্জুনার ‘কিং১০০

সৃষ্টি বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়দিনে বক্স অফিসে মুখোমুখি শাহরুখের ‘কিং’ ও নাগার্জুনার ‘কিং ১০০

দক্ষিণী সুপারস্টার নাগার্জুনার ৬৭তম জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য এক বিশাল চমক নিয়ে এসেছে অন্নপূর্ণা স্টুডিওস। তার ক্যারিয়ারের মাইলফলক স্পর্শ করা শততম সিনেমার নাম ‘কিং১০০’ ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে সিনেমাটির প্রথম ঝলক ও মুক্তির তারিখও প্রকাশ করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। কাকতালীয়ভাবে, একই দিনে শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’ মুক্তি পাওয়ার কথা রয়েছে, যার ফলে বড়দিনের উৎসবে বক্স অফিসে দুই তারকার সিনেমার লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

পড়ুন>>রাজধানীর বাজারে সবজির দাম কমলেও চিনি, তেল ও ডিমের চড়া দামে অস্বস্তি

দেড় মিনিটের বেশি সময়ের টিজারে নাগার্জুনকে বেশ স্টাইলিশ ও প্রভাবশালী চরিত্রে দেখা গেছে। টিজারের শুরুতে তিনি অর্থ, ক্ষমতা ও নিজের পরিচয় নিয়ে তার দর্শন তুলে ধরেন।

তিনি বলেন, “এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে—যাদের টাকা আছে এবং যাদের টাকা নেই। যখন আমার টাকা ছিল না, তারা আমাকে পরাজিত বলত। যখন টাকা হলো, তখন তারা আমাকে কিং বলল। কিন্তু এই পরিচয় টাকার চেয়েও শক্তিশালী, আর তা ধরে রাখতে আমাকে ছুটে চলতে হবে।”  টিজারে একজন সাধারণ মানুষ থেকে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যায়, যা সিনেমাটির উচ্চাকাঙ্ক্ষা ও সাফল্যের লড়াইকে ফুটিয়ে তোলে।

পড়ুন>>মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ, নতুন প্রক্রিয়ায় খুলছে শ্রমবাজার

‘কিং১০০’ সিনেমাটি আরও একটি কারণে বিশেষ হয়ে উঠেছে। দীর্ঘ ২৮ বছর পর এই সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছে নাগার্জুন ও টাবুর জনপ্রিয় জুটি। ১৯৯৬ সালের তেলুগু সিনেমা ‘নিন্নে পেল্লাদাথা’ দিয়ে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন তারা। এরপর ১৯৯৮ সালে ‘আবিদা মা আবিদা’ এবং ১৯৯৯ সালে ‘সিসিন্দ্রি’ সিনেমায়ও তাদের দেখা গিয়েছিল। দীর্ঘ বিরতির পর এই জুটির প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করছে।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে বিজিবি কর্তৃক সার আটক

আরএ কার্তিকের লেখা ও পরিচালনায় নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করছে অন্নপূর্ণা স্টুডিওস। সিনেমাটির কারিগরি দিক সামলাচ্ছেন চিত্রগ্রাহক রাজা মহাদেবন, প্রোডাকশন ডিজাইনার সতীশ কুমার এন এবং সম্পাদক নবীন নূলি। টিজারের শেষে ‘লং লিভ দ্য কিং’ স্লোগানটি সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, বড়দিনের বক্স অফিসে শাহরুখ খানের ‘কিং’-এর বিপরীতে নাগার্জুনার ‘কিং১০০’ কতটা প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়দিনে বক্স অফিসে মুখোমুখি শাহরুখের ‘কিং’ ও নাগার্জুনার ‘কিং১০০

আপডেট সময় : ০৭:০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬