গুমের প্রতিটি ঘটনার বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গুমের প্রতিটি ঘটনার বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আক্কিনেনি নাগার্জুনের জন্মদিন: জেনে নিন তার সম্পর্কে ১০টি অজানা তথ্য গুমের প্রতিটি ঘটনার বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ: বিভিন্ন বিভাগে আবেদনের সুযোগ তাহিরপুরে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থানের আশপাশে অবৈধ বালু উত্তোলন রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আঞ্চলিক উত্তেজনা নিরসনে ইরান ও কাতারের উচ্চপর্যায়ের বৈঠক বড়দিনে বক্স অফিসে মুখোমুখি শাহরুখের ‘কিং’ ও নাগার্জুনার ‘কিং১০০ ভারতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মৃত্যু: তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রাজধানীর বাজারে সবজির দাম কমলেও চিনি, তেল ও ডিমের চড়া দামে অস্বস্তি ভূরুঙ্গামারীতে বিজিবি কর্তৃক সার আটক

গুমের প্রতিটি ঘটনার বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

 

গুমের প্রতিটি ঘটনার বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

 

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বর্তমান সরকার দেশে সংঘটিত গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার কার্যক্রম শুরু করেছে। তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল গুম হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সংহতি প্রকাশ করেন।

 

 

প্রধানমন্ত্রী গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন এবং বিশ্বের অন্যতম ভয়ংকর অপরাধ হিসেবে অভিহিত করে বলেন, এটি একটি বৈশ্বিক সমস্যা, যা বিশেষ করে স্বৈরতান্ত্রিক ও রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে বেশি দেখা যায়।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার দমনে বিগত ফ্যাসিস্ট সরকার গুম ও অপহরণের মতো অমানবিক পথ বেছে নিয়েছিল। সেই সময়ে ভিন্নমতের রাজনৈতিক নেতা ও আন্দোলনকারীদের দমনে আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করা হতো।

 

পড়ুন>>জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ: বিভিন্ন বিভাগে আবেদনের সুযোগ

 

গুমের শিকার ব্যক্তিদের মাসের পর মাস বা বছরের পর বছর আটকে রাখার জন্য গোপন বন্দিশালা তৈরি করা হয়েছিল, যা জনপরিসরে ‘আয়নাঘর’ হিসেবে পরিচিতি পায়। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, এই ফ্যাসিস্ট শাসনামলে কমপক্ষে সাত শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন।

গুমের মতো জঘন্য অপরাধ রোধে বর্তমান সরকার আইনি কাঠামো তৈরির কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে।

 

পড়ুন>>বড়দিনে বক্স অফিসে মুখোমুখি শাহরুখের ‘কিং’ ও নাগার্জুনার ‘কিং১০০

সরকার আশা করছে, এই বিলগুলো আইনে পরিণত হলে ভবিষ্যতে গুম বা অপহরণের মতো মানবতাবিরোধী অপরাধ বন্ধ হবে।

 

তিনি বলেন, গুম কেবল একটি সংখ্যা বা ব্যক্তির হারিয়ে যাওয়া নয়, বরং একটি পরিবারের স্বপ্ন ও আকাঙ্ক্ষার মৃত্যু।

ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ সংগ্রামের পর ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট চক্রের পতন ঘটে। এই পরিবর্তনের পর সৌভাগ্যবান কেউ কেউ ফিরে এলেও ইলিয়াস আলী কিংবা চৌধুরী আলমের মতো অনেকের আজও কোনো খোঁজ মেলেনি।

আরও পড়ুন>>মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ, নতুন প্রক্রিয়ায় খুলছে শ্রমবাজার

প্রধানমন্ত্রী আইসিসির রোম সনদের ৭(২) অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেখানে গুমকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এর দৃষ্টান্তমূলক বিচারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ভিক্টিমস ফার্স্ট, অ্যাকশন্স নাউ’-এর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের দিন কাটে এক অনিশ্চিত বাস্তবতায়। তিনি এই মনুষ্যত্বহীন অপরাধে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্বজুড়ে ঐক্য ও সংহতির আহ্বান জানান।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!