ঢাকা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লগি-বৈঠার ঘটনার বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি জামায়াতের রংপুরে অটোরিকশা চুরির ঘটনায় পিটুনিতে দুজনের প্রাণহানি সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট, সচলের চেষ্টা চলছে মহাবিপন্ন তালিকায় চালমুগরা, কমছে বনের এই ঔষধি বৃক্ষ বার্মিংহামে মেজবানে মিলিত হলেন সাত শতাধিক প্রবাসী চাটগাঁইয়া রোনালদোর হাজার গোলের মাইলফলক নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক নেতানিয়াহুর ব্যর্থতার তদন্ত চেয়ে উত্তাল তেল আবিব কুয়েটে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, আবেদন অনলাইনে ইরানে যেকোনো দিন হামলা হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের ভোলার লালমোহনে শিমগাছ রোপণ নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা নিহত

বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ ফেরৎ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৬:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ২১০ বার পড়া হয়েছে

বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ ফেরৎ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোরশার নিতপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ ফেরৎ।

নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল-আমিন (৩৮) এর লাশ ফেরত দিয়েছে বিএসএফ কতৃপক্ষ।

বুধবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে ১৬ বিজিবি হাঁপানিয়া বিওপি সংলগ্ন কৃষ্ণসদা এলাকায় সীমান্তের শূন্যরেখায় উভয় দেশের পুলিশ সদস্য ও বিজিবি-বিএসএফ সদস্যদের উপস্থিতিতে লাশ পৌঁছে দেয় বিএসএফ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন হাঁপানিয়া বিজিপি’র নায়েক সুবেদার আবু তালেব। তিনি জানান, বুধবার দিবাগত রাত ৮টার দিকে কৃষ্ণসদা সীমান্তের ২৩৬ মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাত পৌনে ৯টার দিকে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

এসময় পোরশা ও সাপাহার থানা পুলিশ উপস্থিত ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার দিবাগত রাতে আল আমিন আরও কয়েকজনের সঙ্গে নীতপুর সীমান্ত এলাকার ২৩২ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন।

পরে গরু নিয়ে নিতপুর সীমান্তের নীলমারি এলাকা দিয়ে বাংলাদেশে ফেরার সময় মঙ্গলবার ভোর ৪টার দিকে ভারতের দাল্লাপাড়া কাঠের ব্রীজ নামক স্থনে পৌঁছলে বিএসএফ ১৫৯ ব্যাটালিয়নের কেদারীপাড়া ক্যাম্পের সদস্যরা তাঁদের ধাওয়া করেন।

এ সময় অন্যরা পালিয়ে গেলেও আল আমিন গুলিবিদ্ধ হন। ভারত-বাংলাদেশ সীমান্তের শুন্যরেখা থেকে ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পরে বিএসএফ সদস্যরা আল আমিনের মরদেহ নিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে হাঁপানিয়া সীমান্ত ফাঁড়ি এলাকায় বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে লাশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। স্থানীয় পুলিশ সূত্র জানায়, ভারতীয় পুলিশ ময়নাতদন্তের পর লাশ ফেরত দিয়েছে। নিহতের শরীরে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন ছিল।

নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক জানান, তার জানামতে আল আমিন ভারত থেকে গরু আনা-নেওয়া করতেন। তিনি টাকার বিনিময়ে রাখাল হিসেবে গরু নিয়ে আসতেন। হঠাৎ মঙ্গলবার ভোরে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই আল আমিন মারা যান বলে তিনি শুনেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ ফেরৎ

আপডেট সময় : ০৬:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪