বালিয়াডাঙ্গীতে হারিয়ে যাওয়া কবি গানের আসরে নারী-পুরুষের ভিড় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বালিয়াডাঙ্গীতে হারিয়ে যাওয়া কবি গানের আসরে নারী-পুরুষের ভিড় : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ

বালিয়াডাঙ্গীতে হারিয়ে যাওয়া কবি গানের আসরে নারী-পুরুষের ভিড়

বালিয়াডাঙ্গী প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
বালিয়াডাঙ্গীতে হারিয়ে যাওয়া কবি গানের আসরে নারী-পুরুষের ভিড়

বালিয়াডাঙ্গীতে হারিয়ে যাওয়া কবি গানের আসরে নারী-পুরুষের ভিড়।

বালিয়াডাঙ্গীতে হারিয়ে যাওয়া কবি গানের আসরে নারী-পুরুষের ভিড়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হারিয়ে যাওয়া কবি গানের আসরে নারী-পুরুষের ভিড়। গ্রামগঞ্জের বিভিন্ন এলাকায় রাতের বেলায় চলছে এ গানের আসর। দেশীয় সংস্কৃতি লোকসংগীতের অংশ গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কবি গান শুনতে আসেন মহিলা- পুরুষ সব ধরণের লোকজন।তবে বয়স্কদের উপস্থিতিই বেশী। তারা অনেক দিন পর ফিরে পেয়েছেন তাদের শৈশব ও কৈশোর।পড়ুন>> ভ্রাতৃত্বের মেলবন্ধন ভারত ও বাংলাদেশের অভিন্ন মসজিদ (People from both countries worship in the same mosque)

সাধারণত রাত ১০টায় শুরু হয় এসব কবি গানের আসর। যা চলে প্রায় সকাল পর্যন্ত।

পাড়িয়া ইউনিয়নের উত্তর পাড়িয়া গ্রামে অনুষ্ঠিত কবি গানের আসরে সন্ধ্যা থেকেই কান্তিভিটা, বঙ্গোভিটা, সালডাঙ্গা, বামুনিয়া, রায়মহল, তিলকড়া, লোহাগাড়া সহ আশপাশের গ্রাম থেকে শত শত মানুষের সমাগম ঘটে। রাত যতই গভীর হয়, ততই বাড়তে থাকে মানুষের সমাগম।

সাদা সাদা, কালা কালা’ গান দিয়ে শুরু হয় ঐতিহ্যবাহী কবি গান। বাঁশের উপর কাপড়ের সামিয়ানা টাঙিয়ে তার মাঝখানে বাদ্যযন্ত্র বাজাচ্ছেন বাদকরা, পাশেই এপারে একদল ওপারে একদল গান করছেন।

চারপাশে শত শত লোক ভিড় করছেন গান শোনার জন্য।  মাটিতে খড় বিছিয়ে বসে গান শুনছেন কেউ বা দাঁড়িয়ে আছেন। অনেকে শীতের চাদর মুড়িয়ে আসছেন গান শুনতে। এমন জমজমাট পরিবেশ দেখা যায় আসরে।

রাণীসংকৈল উপজেলার বলিদারা মুক্তা সরকার কবি গানের গায়িকা মুক্তা সরকার ও তার দল এই কবি গানে অংশগ্রহণ করেন। বামুনিয়া থেকে কবি গান শুনতে আসা ৩ নং- ওয়ার্ড সদস্য আইয়ুব আলী বলেন, এক সময়ের গ্রাম-বাংলার বিনোদনের অন্যতম খোরাক এই কবি গান।

তাৎক্ষণিক সুরের সাথে কথা বেঁধে মঞ্চে এ গান পরিবেশন করা হয়। পাল্টাপাল্টি যুক্তি-তর্ক আর গানে গানে দুই কবিয়ালের লড়াইয়ের মধ্য দিয়ে চলে এ কবি গান। গানের আসরে দুটি দলই পালাক্রমে প্রতিযোগিতার মাধ্যমে গান পরিবেশন করে। এটি বাংলা লোকসংগীতের একটি বিশেষ ধারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!