বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সম্পদ বেড়েছে: তবে কমেছে তার স্ত্রীর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সম্পদ বেড়েছে: তবে কমেছে তার স্ত্রীর : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সম্পদ বেড়েছে: তবে কমেছে তার স্ত্রীর

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সম্পদ বেড়েছে: তবে কমেছে তার স্ত্রীর।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সম্পদ বেড়েছে। তবে কমেছে তার স্ত্রীর।

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বানিজ্য মন্ত্রী টিপু মুনশির জমিসহ স্থাবর সম্পত্তির পরিমাণও বেড়েছে। তবে কমেছে তার স্ত্রীর।

একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে হলফনামায় দেওয়া তথ্য থেকে এ হিসাব পাওয়া গেছে।

হলফনামা সুত্রে জানা গেছে, টিপু মুনশি একাদশ নির্বাচনে নিজ নামে নগদ কোন টাকা না দেখালেও দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেছেন নগদ অর্থের পরিমান ২ কোটি ৯০ হাজার ২৩৬ টাকা।

একাদশে সংসদ সদস্য পদে ভাতা খাতে আয় দেখানো হয়েছিলো ২ লাখ ৪০ হাজার টাকা এবারে তা দেখানো হয়েছে ৫০ লাখ ৮৮ হাজার টাকা।
ব্যবসায় দেখানো হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৬৭৯ টাকা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ত্রীর নামে বন্ড, স্টক একচেঞ্জ দেখানো হয়েছিল ৪ কোটি লাখ ৫১ হাজার ৬১ হাজার টাকা। এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নামে বন্ড একচেঞ্জ ইত্যাদিতে রয়েছে ৩ কোটি ৯৫ লাখ ৫০ হাজার ৪০০ টাকা। বাস-ট্রাক ইত্যাদিতে আয় দেখানো হয়েছে এক কোটি ৭২ লাখ ৩০ হাজার ২৮০ টাকা।

একাদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষি জমি দেখানো না হলেও এবারে কৃষি জমি রয়েছে ৫৯ লাখ ৭৩ হাজার ৬০০ টাকার। দালান আবাসিক ও বাণিজ্যিক রয়েছে ২৭ লাখ ২২ হাজার ১০০ টাকার। এছাড়া আসবাব পত্র দেখানো হয়েছে ৪০ হাজার টাকার।

উল্লেখ্য রংপুর -৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনের বর্তমান সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। এ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২০০৮, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!