ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর দিল্লি পুলিশ আমাকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় করেছে: মমতা বন্দ্যোপাধ্যায় মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও

বাঞ্ছারামপুরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত-১ ওসিসহ ৬পুলিশ সদস্য আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ৩৩৮ বার পড়া হয়েছে

বাঞ্ছারামপুরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত-১ ওসিসহ ৬পুলিশ সদস্য আহত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ছাত্রদলকর্মী নয়ন মিয়া (২২) মারা গেছে। রাত ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত‍্যুুর তথ্য নিশ্চিত করেছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম।

আজ শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের মোল্লা বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় আহত হয় সে। নয়ন বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর এলাকার রহমত উল্লাহর ছেলে। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের সময় পুলিশের ছয় সদস্য আহত হন।

এদিকে ঘটনাস্থল থেকে বিএনপির দুই কর্মীকে রফিকুল ইসলাম (৪২) ও সাইদুর রহমানকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও স্থানীয় লোকজন জানায়, আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা সদর এলাকায় প্রচারপত্র বিলি করে। প্রচারপত্র বিতরণ শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের সাবেক ভিপি সায়েদুজ্জামান কামালের নেতৃত্বে উপজেলা সদরে মোল্লাবাড়ি থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে।

এসময় তারা বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি উপজেলা সদরের বাজার, বাঞ্ছারামপুর থানা ও উপজেলা পরিষদ এলাকা অতিক্রম শেষে পুনরায় মোল্লা বাড়ির মসজিদের সামনে গিয়ে জড়ো হয়।

সেখানে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমের নেতৃত্বে পুলিশ জড়ো হয়ে সায়েদুজ্জামান কামালকে আটক করতে যায়। এসময় পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি থেকে এক পর্যায়ে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। এতে নয়ন নামে এক কর্মীর পেটে গুলিবিদব্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম (৪১), পরিদর্শক (তদন্ত) তরুণ কান্দি দে (৩২), উপ-পরিদর্শক আফজাল হোসেন (৩০) ও বিকিরণ চাকমা (৩২), কনস্টেবল শফিকুল ইসলাম (৩৩) ও বিশ্বজিৎ চন্দ্র দাস (২৬)।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের সাবেক ভিপি সায়েদুজ্জামান কামাল বলেন, কোনো রকম উস্কানি ছাড়াই পুলিশ অতর্কিত গুলি ছোড়ে। এতে ছাত্রদল নেতা নয়ন গুলিবিদ্ধ হয়।

এবিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, বাঞ্ছারামপুর সদরে আজকে বিকেলে বিএনপির একশ থেকে দেড়শ নেতাকর্মী আকস্মিক মিছিল নিয়ে থানার সামনে জড়ো হয়। পুলিশকে উদ্দেশ্য করে তারা ইটপাটকেল ছোড়া শুরু করে। সেখানে থাকা টহল দলের দুই কনস্টেবলের কাছ থেকে তারা অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় কনস্টেবল এক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের হামলায় তিনিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা পুলিশ বিরোধী ও সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে থানামুখী হয়ে আমাদের ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় আত্নরক্ষা আমরা ২ রাউন্ড ফাকা গুলি করি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাঞ্ছারামপুরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত-১ ওসিসহ ৬পুলিশ সদস্য আহত

আপডেট সময় : ০৯:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২