বাঁশখালীর কুখ্যাত মাদক কারবারি শহিদ উল্লাহ মাদকসহ গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ১৭৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাশঁখালী এলাকায় র্যাব-৭ চট্টগ্রাম এর অভিযানে ৯১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শহীদ উল্লাহকে আটক করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন মিনজীরী তলা এলাকায় শহীদুলের বসত ঘরের ভিতর মাদক দ্রব্য মজুত রেখে ক্রয় বিক্রয় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ নভেম্বর ২০২২ ইং তারিখ ৬.৪৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে শহীদ উল্লাহ (৩৫) কে আটক করে। আটককৃত শহীদউল্লাহ বাঁশখালীর মিনজীরী তলা গ্রামের সৈয়দুল্লার পুত্র।
পরবর্তীতে উপস্থিত লোকজনের সম্মুখে শহীদ উল্লাহ (৩৫) এর ঘরের মাটির গর্ত হতে ০১টি প্লাষ্টিকের ছোট বস্তার ভিতরে থাকা ইট সাদৃশ্য সাদা পলিথিনের উপর কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৯১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্ত এলাকা হতে মাদক দ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারীভাবে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ কোটি টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























