সংবাদ শিরোনাম :
বগুড়ায় মাথা বিহীন অর্ধ-গলিত লাশ উদ্ধার
বগুড়া থেকে নুরুন্নবী
- আপডেট সময় : ০৬:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ২৬৩ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে পুকুর পার থেকে মস্তক বিহীন অর্ধ-গলিত অজ্ঞাত (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ জুলাই) বিকেল ৩ টার দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের থলপাড়া নার্সারী সংলগ্ন এলাকা থেকে মরদেটি উদ্ধার করা হয়।
জানা গেছে, রোববার দুপুরে দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের থলপাড়া নার্সারী সংলগ্ন এলাকায় একটি পুকুরের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, মরদেহটি মাথা বিহীন অর্ধ-গলিত হওয়ায় সনাক্ত করা যায়নি। তার পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :
























