ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের শিক্ষা ছুটির মেয়াদ শেষ: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক স্থায়ীভাবে বহিষ্কৃত নাটোরে ২০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষায় নিম গাছের চারা বিতরণ  ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি নিশ্চিত করল একজনের মৃত্যু সবজির পর ডিমের বাজারে উত্তাপ: ডজনপ্রতি দাম পৌঁছাল ১৬৫ টাকায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, সাইবার আইন ও বুলিং নিয়ে আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ: প্রার্থী বাছাইয়ে হিমশিম নেতৃত্ব আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে পুনরায় সরবরাহ শুরু বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা হ্রাস: প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ভূরুঙ্গামারী সরকারি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বগুড়ায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

বগুড়ায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ইয়াকুবিয়ার মোড়ে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বগুড়ার বনানী থেকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে পদযাত্রা শহরের দিকে আসে।

ইয়াকুবিয়ার মোড়ে পৌছালে পদযাত্রার পিছনে থাকা নেতাকর্মীরা সরসরি সাতমাথার দিকে যেতে চায়।

এতে পুলিশ বাধা দিলে তাদের সাথে সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল, লাঠি নিক্ষেপ করে। পুলিশও পাল্টা টিয়ারশেল ছোড়ে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আব্দুর রশিদ বলেন, “বিএনপির নেতাকর্মীদের ইয়াকুবিয়ার মোড় থেকে সরাসরি সাতমাথায় যাওয়ার অনুমতি ছিল না । তারা যেতে চাইলে আমরা এতে বাধা দেই।

এসময় তারা আমাদের উপর লাঠি, ইট পাটকেল নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে আমরা টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেই।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

আপডেট সময় : ০৮:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩