ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস ব্যাংক খাতের মতো বীমা খাতেও লুটপাট চলছে: অর্থমন্ত্রী শিক্ষক সংকটের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান আসিফ নজরুলের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মন্তব্যটি ভুয়া সঞ্চয়পত্রের লেনদেনে ভোগান্তি কমাতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বেসরকারি সংস্থা সেতুতে ১৬৯ পদে নিয়োগ, বেতন ও আবেদনের নিয়মাবলি কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার

ফেনীর সংকট নিরসনে জেলা পরিষদ প্রশাসকের সাথে খেলাফত মজলিসের বৈঠক

ফেনী থেকে হাসনাত তুহিন
  • আপডেট সময় : ০৪:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৩৩০১১ বার পড়া হয়েছে

ফেনীর সংকট নিরসনে জেলা পরিষদ প্রশাসকের সাথে খেলাফত মজলিসের বৈঠক।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর সংকট নিরসনে জেলা পরিষদ প্রশাসকের সাথে খেলাফত মজলিসের বৈঠক

ফেনী জেলার স্থায়ী বন্যা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি বিতর্কিত সংগঠনের কার্যক্রম বন্ধসহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের দাবিতে ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক এর সাথে এক জরুরি মতবিনিময় বৈঠকে মিলিত হয়েছেন খেলাফত মজলিস ফেনী জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ।

আজ বুধবার (৩ জুন) জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পড়ুন>>শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর প্রাথমিক বিদ্যালয়

খেলাফত মজলিস, ফেনী জেলা শাখার সভাপতি  মোজাফফর আহমদ জাফরী নেতৃত্বে প্রতিনিধি দলটি জেলা পরিষদ প্রশাসকের সাথে জেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

স্থায়ী বন্যা প্রতিরোধ, ফেনী জেলাকে ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি থেকে চিরতরে রক্ষা করতে টেকসই ও কার্যকর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং প্রয়োজনীয় পানি নিষ্কাশন অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়।

যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, জেলার গ্রামীণ অবহেলিত রাস্তাঘাট পুনর্নির্মাণ এবং প্রয়োজনীয় ব্রিজ-কালভার্ট স্থাপনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়ন সাধন করা।

পড়ুন>> কাউনিয়ায় জামাতের একজন নেতাকর্মীও এনসিপিতে যোগ দেননি

জননিরাপত্তা জোরদার, জেলাজুড়ে চুরি, ডাকাতি, মাদক সিন্ডিকেট এবং কিশোর গ্যাং-এর অপতৎপরতা বন্ধে স্থানীয় প্রশাসনের মাধ্যমে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা।

উচ্চশিক্ষা ও কর্মসংস্থান, ফেনীবাসীর দীর্ঘদিনের স্বপ্নের পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) স্থাপনে জেলা পরিষদের পক্ষ থেকে সরকারের উচ্চপর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

আইনি বিষয় ও সাংগঠনিক প্রসঙ্গ একটি নির্দিষ্ট সংগঠনের বিতর্কিত আদর্শিক কর্মকাণ্ড ও প্রচারণার ফলে উদ্ভূত সামাজিক প্রতিক্রিয়াকে কেন্দ্র করে ফেনীর কয়েকজন সচেতন নাগরিকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত সাপেক্ষে প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানানো হয়।

আরো পড়ুন>> নওগাঁয় বাস-টমটম সংঘর্ষে নিহত ১ এবং আহত ২

বৈঠকে খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতির সাথে আরও অংশ নেন সংগঠনের নোয়াখালী জোনের সহ-পরিচালক মাওলানা  মোহাম্মদ আলী মিল্লাত, জেলা সেক্রেটারি মাওলানা ছানা উল্লাহ, সংগঠনের মনোনীত ফেনী পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী প্রকৌশলী শাহ শিহাব উদ্দিন, জেলা সহ-সেক্রেটারি জনাব সাইফ উল্লাহ ভূঁইয়া, ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল নাঈম, শ্রমিক মজলিস জেলা সভাপতি করিম উল্লাহ ভূঁইয়া এবং শিক্ষাবিদ মাস্টার জামাল উদ্দিনসহ জেলা ও উপজেলার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বৈঠকে জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এম এ খালেক প্রতিনিধি দলের উত্থাপিত জনকল্যাণমূলক বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং জেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে বিধি মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বৈঠক শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, ফেনীর সামগ্রিক উন্নয়নে জেলা পরিষদ প্রশাসন এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেনীর সংকট নিরসনে জেলা পরিষদ প্রশাসকের সাথে খেলাফত মজলিসের বৈঠক

আপডেট সময় : ০৪:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬