কাউনিয়ায় জামাতের একজন নেতাকর্মীও এনসিপিতে যোগ দেননি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় জামাতের একজন নেতাকর্মীও এনসিপিতে যোগ দেননি : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

কাউনিয়ায় জামাতের একজন নেতাকর্মীও এনসিপিতে যোগ দেননি

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন কাউনিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুক।

 

 

কাউনিয়ায় জামাতের একজন নেতাকর্মীও এনসিপিতে যোগ দেননি

 

 

রংপুরের কাউনিয়া উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর তিন শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)তে যোগ করেছেন এমন দাবি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখা সাংবাদিক সন্মেলনের আয়োজন করে।

 

 

সোমবার (১ জুন) রাতে উপজেলার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাউনিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুক।

পড়ুন>> নাগেশ্বরীতে দুধকুমারে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

লিখিত বক্তব্যে তিনি বলেন, এনসিবি আয়োজিত একটি যোগদান অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। যাকে জামায়াতের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি প্রকৃতপক্ষে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।

পড়ুন>> ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ছাগল ব্যবসায়ীর মৃত‍্যু

 

তিনি আরও বলেন, “আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াতে ইসলামীর কোনো স্তরের নেতা-কর্মী এনসিপিতে যোগদান করেননি। কাউনিয়া উপজেলা জামায়াতে ইসলামী এই বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।”

 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও মিরপুর উত্তর ইঞ্জিনিয়ারিং ফোরাম, ঢাকা মহানগরীর আমির ইঞ্জিনিয়ার মোঃ খোরশেদ আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সদস্য মমিন মিল্লাত, কুর্শা ইউনিয়ন টিমের সদস্যসহ দলীয় নেতৃবৃন্দ।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!