ফুলবাড়ীতে প্রেমিকাকে জোরপুর্বক ধর্ষণের দায়ে প্রেমিক কারাগারে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফুলবাড়ীতে প্রেমিকাকে জোরপুর্বক ধর্ষণের দায়ে প্রেমিক কারাগারে : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ ১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা ১৮ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

ফুলবাড়ীতে প্রেমিকাকে জোরপুর্বক ধর্ষণের দায়ে প্রেমিক কারাগারে

ফুলবাড়ী (কুড়িগ্রাম ) থেকে মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
ফুলবাড়ীতে প্রেমিকাকে জোরপুর্বক ধর্ষণের দায়ে প্রেমিক কারাগারে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রেমিকাকে জোরপুর্বক ধর্ষণের দায়ে প্রেমিক কারাগারে।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত প্রেমিক কলেজ ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃত কলেজ ছাত্রকে জেলহাজতে প্রেরণ করে ভিকটিম স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছি পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের আব্দুর রহমান ইট ভাটায় কাজ করার কারণে বাড়ীতে থাকেন না। তার স্ত্রী চায়না বেগম বসত ঘরের এক পাশে মুদি দোকান দিয়ে দোকান পরিচালনা করেন।

গত মঙ্গলবার চায়না বেগম দোকান বন্ধ রেখে স্বামীর দেখা করতে যান। সেখান থেকে ফিরতে রাত হয়ে যায়। বাড়ীতে তার মেয়ে উপজেলার গংগারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী রহিমা খাতুন (১৪) একাকী ছিলেন।

দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার সুবাদে একই গ্রামের আবু তালেব শেখের ছেলে কাশিপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবুল হাসেম (২২) রাত এগারো টার দিকে দোকানে সিগারেট নেয়ার জন্য ডাকাডাকি শুরু করে। সিগারেট দেয়ার জন্য দরজা খোলামাত্র হাসেম ঘরে ঢুকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণরত থাকে।

কিছুক্ষণ পর চায়না বেগম বাড়ীতে ফিরে দরজা খোলার জন্য মেয়েকে ডাকলে ধস্তাধস্তির শব্দ শুনতে পান। পরে চায়না বেগমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষককে হাতেনাতে আটক করে বেধে রাখে।

এ ঘটনার পর আপোষ মিমাংসার জন্য স্থানীয় মাতব্বররা বুধবার সারাদিন ওই পরিবারের উপর চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়।

পরে বাড়ীতে এসে আব্দুর রহমান জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে সাহায্যের আবেদন করেন। ৯৯৯ থেকে খবর পেয়ে বুধবার রাত দশটার দিকে ফুলবাড়ী থানার পুলিশ ভিকটিমকে উদ্ধার করে এবং ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে ভিকটিমের বাবা আব্দুর রহমান বাদী হয়ে রাতেই ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা রেকর্ড করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে এবং ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!