ফুলবাড়িয়ায় প্রেমিকাকে শাপলা ফুল দিতে গিয়ে চুরির কাঠগড়ায় প্রেমিক।
ময়মনসিংহে ফুলবাড়িয়ায় প্রেমিকাকে পুকুর থেকে শাপলা ফুল তুলে দিতে গিয়ে চুরির অপরাধে কাঠগড়ায় প্রেমিক।
৩ আগষ্ট বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনাতেপুর ইউনিয়নের দোলমা গ্রামে এই ঘটনাটি ঘটে। ফুল চুরির অপরাধে এক শাপলা ফুল চোরকে আটক করে।চোর হিসেবে অভিযুক্ত যুবকের নাম বাদল মিয়া।
পুকুর থেকে শাপলা ফুল রাস্তা দিয়ে প্রেমিকাকে ফুল দেবার জন্য যেতে থাকেন। পথে অপরিচিত পথিক কই থেকে এনেছ জিজ্ঞেস করেন, বাদল জানায়, রঞ্জু মেম্বারের পুকুর থেকে এনেছি।
পরে রঞ্জু মেম্বারের নিকট ধরে নিয়ে আসেন। মেম্বার বাদলকে আটকিয়ে রেখে তার পুকুর থেকে শাপলা ফুল তোলার অপরাধে গ্রাম্য সালিশ ডাকেন।
দোলমা বাজারের এক চা দোকানদার খলিল মিয়া তিব্র নিন্দা জানিয়ে বিচারের দাবি জানাচ্ছে।
রঞ্জু মেম্বারের কাছে জানতে চাইলে উনি বলেন, আমি সালিশ ডেকেছি, সালিশে যা সিদ্ধান্ত নিবে আমি তাই মেনে নিব।
Leave a Reply