ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ ডলারের তীব্র সংকট: এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কবলে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ একনেকের ৮তম সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ডলারের তীব্র সংকট: এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ডলার সংকট ক্রমেই প্রকট হচ্ছে। সরাসরি বিদেশি বিনিয়োগের প্রবাহ হ্রাস এবং প্রত্যাশা অনুযায়ী রপ্তানি আয় না বাড়ায় বাজারে চাহিদার তুলনায় ডলারের সরবরাহ যথেষ্ট নয়। এই সংকটের প্রভাব সরাসরি পড়েছে আমদানি ব্যবসার ওপর। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, ব্যাংকগুলোতে চাহিদামতো এলসি বা ঋণপত্র খোলা কঠিন হয়ে পড়েছে। এলসি খুলতে পারলেও ডলারের বর্ধিত বিনিময় হারের কারণে তাদের ওপর অতিরিক্ত আমদানি ব্যয়ের বোঝা চেপে বসছে। সেটিকে ভিত্তি করে কার্ব মার্কেটে ডলারের দর নিয়ে ব্যবসা করা হচ্ছে।

খোলা বাজারে ডলারের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে খোলা বাজারে প্রতি ডলার ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে, যেখানে মাত্র দুই সপ্তাহ আগেও এর দাম ছিল ১২৮ থেকে ১২৯ টাকার মধ্যে। গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে দেখা গেছে, ১৩০ টাকার নিচে ডলার পাওয়ার কোনো সুযোগ ছিল না। কেন্দ্রীয় ব্যাংক বাজারে ডলার সরবরাহ করেও এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে ডলারের দাম বেড়েছে।

বাণিজ্যিক ব্যাংকিং খাতের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) ৫৪টি সদস্য ব্যাংক ১২৫ থেকে ১২৮ টাকা দরে নগদ ডলার বিক্রি করেছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকও ব্যাংকিং চ্যানেলে প্রতি ডলার ১২৫ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করার কথা জানিয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংকের রেকর্ড অনুযায়ী ডলারের গড় বিনিময় হার ১২৪ টাকা ৭৩ পয়সা এবং সর্বোচ্চ দর ১২৪ টাকা ৭৫ পয়সা। ব্যাংকিং চ্যানেল ও খোলা বাজারের এই ৩ থেকে ৪ টাকার ব্যবধান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রেমিট্যান্স সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর ডলার বিক্রির দর ১২৫ টাকার নিচে নেমে এলেও পরদিন আবারও কেন্দ্রীয় ব্যাংককে ডলার বিক্রি করতে হয়েছে।

এদিকে, আমদানির বিল মেটাতে বেসরকারি ব্যাংকগুলো চলতি সপ্তাহের শুরুতে প্রতি ডলারের জন্য ১২৬ থেকে ১২৭ টাকা নিলেও গতকাল তা ১২৮ থেকে ১২৯ টাকায় উঠে গেছে।

ডলারের চাহিদা সামলাতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দফায় বাজারে প্রায় ৭০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে, যার দর ছিল ১২৩ টাকা ৭৫ পয়সা থেকে ১২৪ টাকা ৯৯ পয়সার মধ্যে। তবুও বাজারে ডলারের ওপর চাপ কমছে না। ১২ নভেম্বর ডলারের স্পট রেফারেন্স রেট ছিল ১২৪ টাকা ৮৬ পয়সা, যা আগের দিন ছিল ১২৪ টাকা ৬৩ পয়সা। মাত্র এক মাস আগেও আন্তঃব্যাংক বাজারে ডলারের গড় দর ছিল ১২৩ টাকা ২৮ পয়সা। এসব বিক্রিতে প্রতি ডলারের দর ছিল ১২৪ টাকা ৭৫ পয়সা থেকে ১২৪ টাকা ৯৯ পয়সা, ১২৪ টাকা ২৫ পয়সা এবং ১২৩ টাকা ৭৫ পয়সা। আগের দিন ১১ নভেম্বর এ হার ছিল ১২৪ টাকা ৬৩ পয়সা।

বাণিজ্যিক ঘাটতির চিত্রটি আরও উদ্বেগজনক। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পণ্য আমদানির ব্যয় গত বছরের তুলনায় ১৫.১০ শতাংশ বেড়েছে, অথচ রপ্তানি আয় বেড়েছে মাত্র ৭ শতাংশ। এর ফলে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলারে, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৭১ কোটি ডলার। বিশেষ করে রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য, জ্বালানি তেল ও এলএনজি আমদানির দায় মেটাতে ব্যাংকগুলোর প্রচুর ডলার প্রয়োজন হচ্ছে। পাশাপাশি ভোগ্যপণ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের আমদানিও বাড়ছে। চিকিৎসা, শিক্ষা ও ভ্রমণের প্রয়োজনে ডলার কিনতে গিয়ে সাধারণ মানুষকেও বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান দাবি করেছেন, কার্ব মার্কেটের দরের সঙ্গে বাস্তব অবস্থার মিল নেই এবং ব্যাংকিং খাতে পর্যাপ্ত ডলার আছে। তিনি বলেন, ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী এলসি খোলা হবে এবং রমজানের প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি সহযোগিতা করবে। তিনি আরও জানান, ব্যাংক ও ব্যবসায়ীদের সাথে তারা বৈঠক করেছেন এবং খোলা বাজারের অস্থিরতা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। রমজান উপলক্ষে খাদ্যপণ্য আমদানির ঋণপত্রের পেমেন্ট বাংলাদেশ ব্যাংক দেবে।

বিশিষ্ট ব্যাংকার ও এবি ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান বর্তমান পরিস্থিতির ব্যাখ্যায় বলেন, রেমিট্যান্স বাড়লেও রপ্তানি আয় কমে যাওয়া এবং আমদানির চাপে বাজারে ডলারের এই সংকট তৈরি হয়েছে। খোলা বাজারে অতিরিক্ত দামে ডলার বিক্রির পেছনে মূলত চাহিদার আধিক্য দায়ী। তবে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা অব্যাহত থাকলে পরিস্থিতি ভবিষ্যতে স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডলারের তীব্র সংকট: এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা

আপডেট সময় : ১০:২৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬