এনবিআর কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক
- আপডেট সময় : ১২:৫৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ের দক্ষিণ পাগলা উপজেলার কাউরাইত বাজারে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে অনুসন্ধানী সাংবাদিকতার কাজে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পত্রিকার প্রধান সম্পাদক। ভুক্তভোগীরা হলেন দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মো. মতিউর রহমান ও স্বাধীন বাংলার প্রধান সম্পাদক সালাহ উদ্দিন মিঠু।
আহত সাংবাদিক মো. মতিউর রহমান জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মাজহারুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও তিনি বহাল তবিয়তে ছিলেন। এই কর্মকর্তার অবৈধ সম্পদের বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহের সময় তার ছোট ভাই স্বপন মেম্বারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। একইসঙ্গে তাদের আটক করে হামলা ও বিভিন্ন ঘটনা সাজিয়ে, ভিডিও ধারণ করেছে দুর্বৃত্তরা। ওই সময় এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়ম করেন তার ভাই মেম্বার স্বপন।
এ সময় হামলাকারীরা সাংবাদিকদের বহনকারী গাড়ি ভাঙচুর করে এবং তাদের প্রাণনাশের পাশাপাশি গুমের হুমকি দেয়। দুর্বৃত্তরা সাংবাদিকদের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা, এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। স্থানীয় সূত্র অনুযায়ী, হামলার সময় ঢাকা থেকে রাজস্ব কর্মকর্তা মাজহারুল সরাসরি তার মোবাইল ফোন থেকে ভাই স্বপনকে নির্দেশনা দিচ্ছিলেন, যা ফোন রেকর্ড যাচাই করলেই প্রমাণিত হবে। হামলার সময় ঢাকা থেকে রাজস্ব কর্মকর্তা মাজাহারুল নিজের মুঠোফোন থেকে তার ভাইকে নির্দেশ দেন।
স্থানীয় লোকজনের সহায়তায় আহত দুই সাংবাদিক ঘটনাস্থল ত্যাগ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে রাজস্ব কর্মকর্তা মাজহারুল ইসলাম দায়সারাভাবে দাবি করেন, তিনি হামলার বিষয়টি সম্পর্কে অবগত নন। জানা গেছে, মাজহারুল ও তার পরিবার আওয়ামী লীগ শাসনামলে সাবেক এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন এবং ওই সময় এলাকায় তাদের প্রভাব ছিল প্রবল। অভিযোগের বিষয়ে এনবিআরের মাজারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, কখন হামলা হয়েছে, আমি তো কিছুই জানি না।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। সংগঠনের সভাপতি ইয়াহিয়া আরিফুল ও সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম রাব্বি এক বিবৃতিতে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিকে, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক হাসপাতালে আহত সাংবাদিকদের দেখতে যান। তিনি একে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা হিসেবে বর্ণনা করে বলেন, দুর্নীতির তথ্য সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এমন সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হামলা, ভয় প্রদর্শন কিংবা প্রাণনাশের হুমকির মুখে পড়তে হবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
খায়রুল আলম রফিক আরও জানান, তিনি ঘটনার পর জেলা পুলিশ সুপার ও দক্ষিণ পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে বিষয়টি অবহিত করেছেন এবং দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। তিনি সাংবাদিকদের খোয়া যাওয়া জাতীয় পরিচয়পত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ জানান।
সূত্র: Chattogram Pratidin
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























