প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করে অভিনন্দন জানিয়েছেন চসাস : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করে অভিনন্দন জানিয়েছেন চসাস : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ প্রেক্ষাপট: ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড ইরান যুদ্ধে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমাতে হবে: কৃষিমন্ত্রী ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা

প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করে অভিনন্দন জানিয়েছেন চসাস

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করে অভিনন্দন জানিয়েছেন চসাস

 

প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করে অভিনন্দন জানিয়েছেন চসাস

বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি সৈয়দ দিদার আশরাফী ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এক যৌথ বিবৃতিতে নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করে এ অভিনন্দন জানান।

পড়ুন>> আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

বিবৃতিতে ওসমান এহতেসাম বলেন, মো. এ কে এম আবদুল হাকিমের মতো অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিত্ব প্রেস কাউন্সিলের নেতৃত্ব গ্রহণ করায় দেশের গণমাধ্যমের স্বাধীনতা, নৈতিক মানদণ্ড এবং দায়বদ্ধতা আরও সুসংহত হবে বলে আমাদের বিশ্বাস।

তার দূরদর্শী নেতৃত্বে প্রেস কাউন্সিল সাংবাদিক সমাজের অধিকার রক্ষা ও সুষ্ঠু সাংবাদিকতাকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা তার সফল, কার্যকর ও গৌরবময় মেয়াদের প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে তৃণমূলের গণমাধ্যমকর্মীরা বিগত দিনে প্রশিক্ষণের তেমন সুযোগ পায়নি। বরং এই সুযোগ-সুবিধাগুলো মূলত প্রতিষ্ঠিত গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে মফস্বলের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছেন বলে আমরা মনে করি।

আমরা আশা করি, বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক প্রশিক্ষণ কর্মশালা বৈষম্যহীনভাবে সব সাংবাদিকের জন্য চালু হবে। প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূলের সাংবাদিকরাও একদিন বড় বড় মিডিয়া হাউজগুলোতে কাজ করার সুযোগ পাবেন।

বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা নবনিযুক্ত চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের সাফল্যের জন্য সর্বদা সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!