ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, শুক্রবার (১৯ ডিসেম্বর) ও শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত মোট ১০টি দেশের ৪১ হাজার ৫৪৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
শুক্রবার অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় এবং শনিবার যুক্তরাষ্ট্রসহ আরও ৭টি দেশে ব্যালট পাঠানো হয়। তিনি আরও জানান, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর ভোটাররা অ্যাপ বা ইসির ওয়েবসাইটে প্রার্থীদের তালিকা দেখতে পাবেন এবং নির্দেশনা অনুযায়ী ভোট দিতে পারবেন।
এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৫ লাখ ৪০ হাজার ৬১০ জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।
Leave a Reply