প্রচারের নামে ভোটারদের বিকাশ ও এনআইডি নম্বর সংগ্রহের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
প্রচারের নামে ভোটারদের বিকাশ ও এনআইডি নম্বর সংগ্রহের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক

প্রচারের নামে ভোটারদের বিকাশ ও এনআইডি নম্বর সংগ্রহের অভিযোগ

সৃষ্টি নির্বাচন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
ফেনী ১

 

প্রচারের নামে ভোটারদের বিকাশ ও এনআইডি নম্বর সংগ্রহের অভিযোগ

 

 

ফেনী-১ আসনে নির্বাচনী প্রচার ও গণসংযোগের নামে ভোটারদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং নম্বর ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর সংগ্রহের অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

 

খবর পেয়ে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়দের অভিযোগ, জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের এনআইডি নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করেন। এ সময় ঘটনাস্থল থেকে এমন একটি তালিকাও উদ্ধার করা হয় বলে দাবি করেন তারা।

পড়ুন>>রাঙামাটি-২৯৯ আসনে ৭ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

 

উপজেলা জামায়াতের আমির আব্দুল হালিম বলেন, জামায়াত কর্মী বাহারের নেতৃত্বে ১৫ জন জামায়াত-শিবির কর্মী পশ্চিম অলকা গ্রামে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। কয়েকজন নারী ভোটারের স্বামীর নাম না থাকায় তাদের আইডি কার্ডের নম্বর জানতে চাওয়া হয়।

 

 

এ সময় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিক ও আবদুল মান্নানের নেতৃত্বে ১৫-২০ জন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী জামায়াত-শিবির কর্মীদের অবরুদ্ধ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

 

 

পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক ও চিথলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মানিক বলেন, ঘটনার সময় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলেন।

 

তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারের নামে ভোটারদের বিকাশ ও এনআইডি নম্বর সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের কাছ থেকে ৪০-৫০ জনের একটি তালিকা উদ্ধার করা হয়।

 

 

ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সাফায়াত আক্তার নূর জানান, বিএনপির অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

পড়ুন>> নীতিভঙ্গ ও বিদ্রোহে কঠোর বিএনপি: ১০ বিভাগে কোন কোন নেতা বহিষ্কার

 

স্থানীয় গ্রাম পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। আটক জামাল উদ্দিনের (বয়স ৭৫) কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!