প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

 

প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
তাহিরপুরে সম্প্রতি স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন- বানোয়াট মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে এলাকার সাধারণ নিরীহ মানুষ সহ ব্যবসায়ী সম্রাট তালুকদারকে হয়রানি করার প্রতিবাদে প্রতিবেদক রাজু আহমদ রমজানের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পড়ুন>> বেগম রোকেয়া পদক পেলেন বর্ষীয়ান চার নারী

গতকাল সোমবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে শ্রীপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুবদল সভাপতি জিয়াউর রহমান আখঞ্জি, ব্যবসায়ী শাহ আলম, কনকন মেম্বার, জুয়েল মিয়া, সুয়েব মিয়া, দুলাল মিয়া, হুমায়ুন আহমেদ, সুলেনুর মিয়া, সজল মিয়া প্রমুখ।

বক্তারা মানববন্ধনে বলেন, সাবেক শিক্ষক মরহুম বদরউদ্দিন তালুকদারকে নিয়ে প্রকাশিত সংবাদে যে অশ্রব্য ও অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে তা কোন সুষ্ঠু গণমাধ্যমের ভাষা হতে পারেনা। শিক্ষক বদরউদ্দিন একজন ভাল মানুষ ছিলেন।

তিনি জীবিত থাকা অবস্থায় বিনা বেতনে ‘জনতা উচ্চ বিদ্যালয়ে বছরের পর বছর পাঠদান করেছেন। তার ঔরশজাত সন্তান সম্রাট ও তার ভাই খলিল তালুকদার ভাল মনের মানুষ। তারা নদী – হাওর ও সীমান্তে চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়।

প্রতিবেদক ব্যক্তি আক্রোশে শান্তিপ্রিয় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এমন একটি মিথ্যা কাল্পনিক গল্প লিখেছেন। আমরা এই বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!