পাইকগাছার কপিলমুনিতে বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের স্মরণ সভা ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন।
বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম ছিলেন আত্মত্যাগী মানুষ। তিনি ছিলেন ৭১ এর রণাজ্ঞনের সাহসী বীর। সারা জীবন সোনার বাংলাকে নিয়ে ভেবেছেন,ভেবেছেন গণমানুষের কথা। মুক্ত চিন্তা আর অসাম্প্রদায়িকতা যাঁর ছিলো চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।
কপিলমুনিতে বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের একাদশতম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভা ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মেচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ উক্ত কথাগুলো বলেন।
কপিলমুনিতে মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে শনিবার বিকাল ৪ টায় বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম কল্যাণ ট্রাষ্ট আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু।
কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স ম বাবর আলী।
এছাড়া পাইকগাছা উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
অন্যান্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু,সা বেক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক উপাধ্যক্ষ আফসার আলী,
কে কেএসপির সভাপতি শেখ আব্দুর রশীদ, সম্পাদক এম বুলবুল আহম্মেদ, এডঃ বিপ্লব কান্তি মন্ডল, অধ্যাপক রেজাউল করিম খোকন, আফসা সালাম, সাধন ভদ্র, জগদীশ দে সহ আরও অনেকে।
Leave a Reply