পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কারাগারে ধর্ষক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কারাগারে ধর্ষক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কারাগারে ধর্ষক

চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএম রুবেল
  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কারাগারে ধর্ষক

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কারাগারে ধর্ষক।

 

৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

শনিবার (১৩ মে) রাতে তাকে গ্রেপ্তার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। পরে রবিবার (১৪ মে) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

ধর্ষণের দায়ে গ্রেপ্তারকৃত কিশোর সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ইমরান আলী (১৭)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

গত ২৯ এপ্রিল সকালে পাশের বাড়ির এক ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী শিশু, তার পরিবার, প্রতিবেশী, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়,গত ২৯ এপ্রিল সকালে ওই শিশুর বাসায় কেউ না থাকলে সেই সুযোগে তাকে ধর্ষণ করে ইমরান।

পরে তার মা বাসায় ফিরে আসলে ঘটনা খুলে বলে শিশুটি। এসময় রক্তক্ষরণ হলে আতঙ্কিত হয়ে পড়ে তার পরিবার ও স্থানীয়রা। এনিয়ে জানাজানি হলে বাড়ি থেকে পালিয়ে যায় ইমরান।

এ ঘটনায় স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলেও মানেনি শিশুটির পরিবার। পরে থানায় গিয়ে অভিযোগ দেয়।

আহত শিশু জানায়, সে (ইমরান) আমাকে বলে এসব কাউকে বললে তোকে মেরে ফেলব। কাউকে বলবি না। এখনও অনেক ব্যথা লাগছে।

তার মা বলেন, ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে বাসায় আসলে মেয়ে বিষয়টি আমাকে অবহিত করে।

পরদিন ৩০ এপ্রিল আমার এক ভাতিজা তাকে কয়েক থাপ্পর দেয়ার পর সবার সামনে সে ঘটনার কথা স্বীকার করে।

ব্যথা ও রক্তপাত না কমায় ০১ মে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এরপর হাসপাতালের ডাক্তার জানায়, আগে পুলিশকে বিষয়টি জানাতে হবে। পরে তারা কিছু ওষুধপত্র লিখে দেয়।

 

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই ওই ছেলের বাবা ইব্রাহিম ও তার পক্ষে শফিকুল নামের এক ব্যক্তি থানায় মামলা না করতে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এমনকি আমাদেরকে ৬০ হাজার টাকার প্রলোভন দেখানো হয় যাতে আইনের আশ্রয় না নেই।

 

জানা যায়, হাসপাতালে নেয়ার আগে মেয়েটিকে স্থানীয় দুইজন গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে এক গ্রাম্য চিকিৎসক বলেন, আমার কাছে নেয়ার সময় খুবই গুরুতর অবস্থা ছিল এবং অনবরত রক্তপাত হচ্ছিল।

এ অবস্থা দেখে আমি নিজেই ঘাবড়ে যায়। তাদেরকে হাসপাতালে নেয়ার এবং পুলিশকে জানানোর পরামর্শ দেয়। আমি চিকিৎসা না করেই ফিরিয়ে পাঠায়,কারণ পরবর্তীতে আইনি বিভিন্ন জটিলতায় পড়তে হয়।

স্থানীয় বাসিন্দা জুলেখা বেগম জানান,মেয়ের পরিবারকে কিছু টাকা দিয়ে ঘটনার ধামাচাপা দিতে চেয়েছিল।

এর আগেও ওই ছেলের এমন আরেকটি ঘটনা রয়েছে। মেয়েটির বাবা তার মেয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিষয়টি প্রকাশ করতে চাইনি। পরে মেয়ের অবস্থা আশঙ্কাজনক হলে এরপর থানায় জানাতে বাধ্য হয়।

 

এবিষয়ে অভিযুক্ত ইব্রাহিমের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি। তার দাদি বলেন,আমরা পারিবারিকভাবে সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু মেয়ের পরিবার রাজি হয়নি। এরপর থেকেই আমার নাতি পলাতক ছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, কয়েকদিন ধরে আসামী আটক করার চেষ্টা করলেও পলাতক ছিল ইমরান।

পরে শনিবার রাতে তাকে গ্রপ্তার করা হয়। রবিবার (১৪ মে) আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!